ABN BANGLA TV
৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুফল চাকমার বিশেষ প্রতিবেদনে উঠে আসা তিন্দুর বিদ্যালয়টি পেল সরকারি স্বীকৃতি; প্রধান শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা 

সুফল চাকমার বিশেষ প্রতিবেদনে উঠে আসা তিন্দুর বিদ্যালয়টি পেল সরকারি স্বীকৃতি; প্রধান শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

দুর্গম পাহাড়ে একটি বিদ্যালয় সচল রাখতে ছুটির দিনেও নৌকার হাল ধরেছিলেন প্রধান শিক্ষক। ইঞ্জিনচালিত বোট চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করে উপার্জন করা অর্থ দিয়ে সহকর্মীদের বেতন-ভাতা পরিশোধের চেষ্টা করতেন তিনি। সেই সংগ্রামের গল্প উঠে আসে সংবাদমাধ্যমে। এরপর বদলে যেতে থাকে পুরো চিত্র।

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন এখন জাতীয়ভাবে সম্মানিত এক শিক্ষক। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দেশের ১০২ জন গুণী শিক্ষকের সঙ্গে তাঁকেও সম্মাননা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পছন্দের সাতজন শিক্ষকের তালিকায়ও স্থান পেয়েছেন তিনি।

বামং খিয়াং মিংলেনের এই স্বীকৃতির গল্পের সঙ্গে জড়িয়ে আছে সাংবাদিকতার একটি মানবিক অধ্যায়।

চলতি বছরের ১৩ মে দুর্গম তিন্দু এলাকার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নানা সমস্যা এবং প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের অসাধারণ সংগ্রামের কথা তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেন জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও ঢাকা মেইল-এর বান্দরবান জেলা প্রতিনিধি সাংবাদিক সুফল চাকমা।

প্রতিবেদনে উঠে আসে, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিশ্চিত করতে ছুটির দিনেও বোট চালিয়ে আয় করতেন প্রধান শিক্ষক। নিজের উপার্জনের অর্থ থেকে সহকর্মীদের বেতন দেওয়ার চেষ্টা করতেন তিনি। দুর্গম পাহাড়ে শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে একজন শিক্ষকের এমন আত্মত্যাগের গল্প নজর কাড়ে দেশজুড়ে।

পরবর্তীতে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে বামং খিয়াং মিংলেনকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচনায় আসে এবং ২৮ জুন মহান জাতীয় সংসদেও আলোচিত হয়।

এরপর আসে বড় পরিবর্তন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়। ধারাবাহিক প্রক্রিয়া শেষে ১৩ জুলাই ২০২৬ বিদ্যালয়টি জাতীয়করণের প্রজ্ঞাপন জারি হয়।

এরপর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে আসে আরও বড় সুখবর। জাতীয়ভাবে সম্মানিত ১০২ জন গুণী শিক্ষকের তালিকায় জায়গা করে নেন সেই বামং খিয়াং মিংলেন—যিনি একসময় বিদ্যালয় সচল রাখতে নিজেই নৌকার হাল ধরেছিলেন।

এই পুরো ঘটনায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিক সুফল চাকমা।

তিনি বলেন, দুর্গম তিন্দুর সেই শিক্ষক আজ জাতীয়ভাবে সম্মানিত—সাংবাদিক হিসেবে এটাই আমার এবং সকল সাংবাদিকের লেখনির সার্থকতা।

সুফল চাকমা বলেন, একজন সাংবাদিক যখন দুর্গম এলাকার মানুষের কথা, শিক্ষা-স্বাস্থ্যসহ নানা সংকটের কথা গণমাধ্যমে তুলে ধরেন, তখন সেই লেখা শুধু একটি সংবাদ হয়ে থাকে না; কখনো কখনো তা মানুষের অধিকার ও সম্ভাবনার কথাও রাষ্ট্রের সামনে তুলে ধরে।

তাঁর ভাষায়, দুর্গম পাহাড়ি এলাকার একটি বিদ্যালয়ের সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরা, নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা এবং শেষ পর্যন্ত সেই সমস্যার সমাধানের পথ তৈরি হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারা—একজন সাংবাদিকের জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!

বামং খিয়াং মিংলেনের জাতীয় সম্মাননায় আনন্দ ও গর্ব প্রকাশ করে সাংবাদিক সুফল চাকমা বলেন, সংগ্রামী এই শিক্ষকের স্বীকৃতি তাঁর নিজের জন্যও এক আনন্দের মুহূর্ত।

তিনি আশা প্রকাশ করেন, দুর্গম পাহাড়ের শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে বামং খিয়াং মিংলেনের এই নিরলস প্রচেষ্টা ভবিষ্যতে আরও অনেক শিক্ষক ও মানুষকে অনুপ্রাণিত করবে।

তিন্দুর সেই দুর্গম বিদ্যালয়, এক শিক্ষকের আত্মত্যাগ আর একজন সাংবাদিকের কলম সব মিলিয়ে এটি যেন প্রমাণ করে, একটি সংবাদ কখনো কখনো শুধু খবর থাকে না; একটি পরিবর্তনের সূচনাও করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০