ABN BANGLA TV
১৬ নভেম্বর ২০২৬, ২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

প্রতিনিধি | মুহাম্মদ আকতার উদ্দিন

চট্টগ্রামের পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানা মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এক আনন্দঘন শিক্ষা ও বিনোদনমূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে।

মনোরম ও প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এ ভ্রমণে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিভিন্ন রাইডে চড়ার সুযোগ, সুইমিংপুল ব্যবহার এবং খেলাধুলার বিশেষ ব্যবস্থা রাখা হয়। এতে শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিনটি উপভোগ করে।

বিনোদনের পাশাপাশি আয়োজনটিতে ছিল ধর্মীয় আবহ। পার্কের মনোরম পরিবেশে শিক্ষার্থীরা পবিত্র কুরআন তেলাওয়াত, বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাতে অংশগ্রহণ করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

ভ্রমণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাদেরীয়া সুন্নীয়া হেফজখানা মাদ্রাসার পরিচালক মাওলানা শহিদুল ইসলাম। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন।

আয়োজনটি সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন নাহার পার্ক এন্ড রিসোর্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি, মোহাম্মদ নওশাদসহ পার্কের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আয়োজকরা জানান, হাফেজ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক প্রশান্তি ও বিনোদনের সুযোগ করে দিতে ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমী আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

পরিশেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি শিক্ষায় সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে আনন্দ ভ্রমণের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০