ABN BANGLA TV
১ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে নবনিযুক্ত পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে গণসংবর্ধনা ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বান্দরবানে নবনিযুক্ত পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে গণসংবর্ধনা ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী, বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরীকে বর্ণাঢ্য গণসংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ পহেলা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বান্দরবান জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এই জমকালো আয়োজন সম্পন্ন হয়। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এ সময় বান্দরবান জেলা সদরের প্রবেশ মুখে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার নেতৃত্বে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি ও মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর পার্বত্য অঞ্চলের মানুষের অধিকার আদায় এবং পাহাড়ে শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখতে বর্তমান নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধান অতিথির বক্তব্যে রাজপুত্র সাচিং প্রু জেরী বান্দরবানের সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিশাল এই জনসমাবেশে জেলার সাতটি উপজেলা, দুই পৌরসভা ও চৌত্রিশটি ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগে জেলার ঐতিহ্যবাহী রাজার মাঠ হয়ে একটি আনন্দ র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণের গণসংবর্ধনা ও জনসমাবেশে মিলিত হয়। একই সঙ্গে জেলার কেরানিহাট হতে বান্দরবান সংযোগ সড়কের হলুদিয়া, বান্দরবান বিশ্ববিদ্যালয়, সুয়ালক, মাঝের পাড়া রাস্তার মাথা, রেইছা, তালুকদার পাড়া সহ বিভিন্ন যায়গায় সামাজিক ও রাজনৈতিক সহ সর্বস্তরের জনগণের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন নবনিযুক্ত পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০