ABN BANGLA TV
১৬ নভেম্বর ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৬৭ বছরের ঐতিহ্যবাহী রুহিয়া আজাদ মেলা-২০২৬-এর প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় মেলার মাঠ পরিদর্শন করেছেন রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি মেলার মাঠ ঘুরে দেখেন এবং মেলা আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় মেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং মেলার সুষ্ঠু আয়োজনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। রুহিয়া আজাদ মেলার সাধারণ সম্পাদক মকবুল হোসেনের উপস্থিতিতে মাঠের বিভিন্ন অংশে দাগ কেটে দোকানপাটের স্থান ও মেলার সীমানা নির্ধারণ করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও দোকান সমিতির প্রতিনিধিদের সঙ্গে মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক, ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সাবেক সভাপতি আব্দুল হক, রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান শপথ, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, রুহিয়া উপজেলা যুবদলের সভাপতি আনার আলী, যুবদল নেতা শাহীন, রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিন্টু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাদ্দাম হোসেনসহ মেলা কমিটির কার্যকরী সদস্য, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মেলা কমিটির সাধারণ সম্পাদক মকবুল হোসেন জানান, গৌরবের ৬৭ বছরের ঐতিহ্য ধরে রাখতে এবারও জমকালো আয়োজনের মধ্য দিয়ে রুহিয়া আজাদ মেলা অনুষ্ঠিত হবে। মেলার মাঠের সীমানা নির্ধারণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। মেলায় আগত দর্শনার্থী ও ব্যবসায়ীদের সুবিধার্থে বিদ্যুৎ, পানি, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, শিশু-কিশোরদের বিনোদনের জন্য নাগরদোলা, বিভিন্ন ধরনের খেলাধুলা, সার্কাস ও যাত্রাপালার আয়োজন থাকবে। পাশাপাশি আসবাবপত্র, কাপড়চোপড়, খাবারসহ বিভিন্ন পণ্যের দোকান বসবে। সব মিলিয়ে দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় ও উৎসবমুখর পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে রুহিয়া আজাদ মেলা-২০২৬-এর শুভ উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর টানা এক মাসব্যাপী এ মেলা চলার কথা রয়েছে। দীর্ঘদিনের ঐতিহ্য ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা রুহিয়া আজাদ মেলা উত্তরাঞ্চলের মানুষের কাছে একটি পরিচিত ও জনপ্রিয় আয়োজন। প্রতিবছর এ মেলাকে ঘিরে রুহিয়া ও আশপাশের এলাকার মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এবারও মেলার প্রস্তুতি শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০