ABN BANGLA TV
১৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

ক্রাইম রিপোটার

নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর দুই পারের- শহর ও বন্দরের লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবির পরিপ্রেক্ষিতে শুরু হওয়া বহুল প্রতীক্ষিত ‘কদমরসুল সেতু’র নির্মাণকাজ বন্ধ করতে এবার ধর্মীয় অনুভূতিকে পুঁজি করার অপচেষ্টায় নেমেছে একটি স্বার্থান্বেষী চক্র। অভিযোগ উঠেছে, শহরের চারারগোপ এলাকা থেকে ১ নং রেলগেট পর্যন্ত রেলওয়ের সম্পত্তি দখল করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায়কারী চক্রটি নিজেদের অবৈধ আয় টিকিয়ে রাখতে একটি কথিত মাজারকে ঢাল হিসেবে ব্যবহার করছে।

 

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেতুটির নির্মাণকাজ শুরুর আগে থেকেই এই চাঁদাবাজ চক্রটি নানা অজুহাতে প্রকল্পটি বন্ধের অপচেষ্টা চালিয়ে আসছিল। তবে দুই পারের মানুষের তীব্র প্রতিবাদের মুখে পড়ে তারা পিছু হটতে বাধ্য হয়। পরবর্তীতে আড়ালে থেকেও সেতুর কাজ বাধাগ্রস্ত করার নানা চক্রান্ত করে ব্যর্থ হয় চক্রটি। বর্তমানে কোনো উপায় না পেয়ে শেষ চেষ্টা হিসেবে তারা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সেতুর কাজ বন্ধের পাঁয়তারা করছে।

 

সচেতন মহলের মতে, কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর কালজয়ী উপন্যাস ‘লালসালু’-তে যেমন চল্লিশ-পঞ্চাশের দশকের গ্রামীণ সমাজে ধর্মভীরু মানুষের সরলতাকে পুঁজি করে এক কল্পিত মাজারের মাধ্যমে ‘মজিদ’ চরিত্রটি নিজের স্বার্থ হাসিল করেছিল, বর্তমান সময়ে এসেও এই চক্রটি ঠিক একই কায়দায় ধর্মীয় আবেগকে ব্যবহারের চেষ্টা চালাচ্ছে।

 

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শীতলক্ষ্যা নদীর দুই পারের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘবে গত বছরের শেষের দিকে ৭৩৫ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ১,৩৮৫ মিটার দীর্ঘ কদমরসুল সেতুর নির্মাণকাজ শুরু হয়, যা ২০২৮ সালে শেষ হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক মানের আধুনিক নকশায় নির্মিতব্য দেশের প্রথম এই কেবল-স্টেড (ঝুলন্ত) সেতুটি অত্যন্ত জনবহুল ও যানজটপূর্ণ নারায়ণগঞ্জ শহরের মানুষের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলার পাশাপাশি একটি নান্দনিক ও আইকনিক স্থাপনায় পরিণত হবে বলে ধারণা করছে নগরবাসী।

 

খোঁজ নিয়ে জানা যায়, কদমরসুল সেতুর পশ্চিম প্রান্তে অর্থাৎ শহর এলাকায় নির্মাণকাজে বাধা দিতে এখনো তৎপর রয়েছে চক্রটি। সম্প্রতি শহরের কালিরবাজার চারারগোপ এলাকায় রাস্তার মাঝখানে সরকারি জায়গায় অবস্থিত একটি তথাকথিত মাজারকে সামনে রেখে সেতুর কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, মাসিক চাঁদাবাজির পথ খোলা রাখতেই চক্রটি কয়েকজন ব্যক্তিকে সামনে এনে এই ধর্মীয় ইস্যু তৈরি করতে চাইছে।

 

স্থানীয় প্রবীণ বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, ওই স্থানে কোনো সুফি, সাধক বা অলিআউলিয়ার মাজার কিংবা কবর কখনোই ছিল না। তিন দশক আগেও সেখানে এমন কোনো স্থাপনা ছিল না বলে দাবি করেন তারা। তাদের মতে, মূলত গত এক দশকে কয়েক দফায় অবকাঠামো পরিবর্তন করে সেটিকে মাজারের রূপ দেওয়া হয়েছে, যা নিয়ে শুরু থেকেই বিতর্ক রয়েছে।

 

সম্প্রতি সেতুর নির্মাণকাজ পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের উপস্থিতিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানও গণমাধ্যমের সামনে স্পষ্টভাবে জানান যে, সরকারি ওই স্থানে বাস্তবে কোনো মাজারের অস্তিত্ব নেই। “তর্কের খাতিরে সেখানে কোনো মাজার থেকে থাকলেও বৃহত্তর জনস্বার্থে এবং ইসলামের বিধান অনুযায়ী তা স্থানান্তরের সুযোগ রয়েছে। সরকারি জায়গা দখল করে রাস্তার মাঝখানে স্থাপনা রেখে জেলার লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি দূর করার এই মেগা প্রকল্প বাধাগ্রস্ত করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় এবং সাধারণ মানুষও তা মেনে নেবে না।”

দ্রুত সরকারি জায়গা দখলমুক্ত করে নির্ধারিত সময়ের মধ্যেই কদমরসুল সেতুর নির্মাণকাজ সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০