ABN BANGLA TV
৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: দোয়ারাবাজারে সাংবাদিককে হামলার চেষ্টা, প্রাণনাশের হুমকি

অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: দোয়ারাবাজারে সাংবাদিককে হামলার চেষ্টা, প্রাণনাশের হুমকি

দোয়ারাবাজার (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে মো. জহিরুল ইসলাম সানি নামে এক সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জহিরুল ইসলাম সানি জাতীয় দৈনিক ‘আজকের স্বদেশ’ পত্রিকার দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি এবং দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর দোয়ারাবাজার উপজেলার বাঘমারা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। অভিযানে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় সাংবাদিক সানিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে তথ্য ও ছবি সংগ্রহ করেন এবং পরে বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর থেকেই স্থানীয় একটি বালু উত্তোলনকারী চক্র তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ৪ সেপ্টেম্বর বেলা আনুমানিক ১১টার দিকে নানা’র কবর জিয়ারতের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বাঘমারা যাওয়ার পথে ধরমপুর মসজিদের মোড়ে পৌঁছালে বাক্কার মিয়া (৩২) ও কুদ্দুছ মিয়া (৩০) দেশীয় অস্ত্র, রুইল ও লাঠিসোটা নিয়ে তাঁর ওপর হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন সাংবাদিক সানি।

এ সময় তাঁর চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়। অভিযোগে আরও বলা হয়, যাওয়ার সময় অভিযুক্তরা তাঁকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলে—ভবিষ্যতে তাদের অবৈধ বালু ব্যবসা বা অন্য কোনো অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করলে কিংবা আইনের আশ্রয় নিলে সুযোগ বুঝে তাঁকে হত্যা করে লাশ গুম করা হবে।

পরে স্থানীয়দের সহায়তায় সাংবাদিক জহিরুল ইসলাম সানি দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন এবং হাসপাতালে ভর্তি হন।

এ ঘটনায় দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভুইয়া সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তারা বলেন, সাংবাদিকরা সত্য ও জনস্বার্থের সংবাদ প্রকাশ করবেন—এটাই তাদের দায়িত্ব। সংবাদ প্রকাশকে কেন্দ্র করে কোনো সাংবাদিককে হামলার চেষ্টা বা প্রাণনাশের হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

ঘটনার বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০