ABN BANGLA TV
২৫ আগস্ট ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে অনুমোদনহীন ভবন নির্মাণের অভিযোগ: সাবেক পৌর কাউন্সিলর মোঃ নাসিরের বিরুদ্ধে।

বান্দরবানে অনুমোদনহীন ভবন নির্মাণের অভিযোগ: সাবেক পৌর কাউন্সিলর মোঃ নাসিরের বিরুদ্ধে।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

বান্দরবান পৌরসভার বালাঘাটা হাজী পাড়ার বাসিন্দা ও সাবেক কাউন্সিলর মো. নাসিরের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে ও কোনো ধরনের নকশা অনুমোদন ছাড়াই বহুতল ৫ তলা ভবন নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। পৈতৃক ভুমি বিরোধের জেরে মোঃ দেলোয়ার ও তার সৎ ভাই সাবেক কাউন্সিলর মোঃ নাসিরের বিরুদ্ধে দুই ভাই নিজেরা বাদী-বিবাদী হয়ে কোর্টে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। এ নিয়ে স্থানীয় এলাকাবাসী ও মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌর এলাকার বিভিন্ন নিয়ম ও তদারকি এড়িয়ে যত্রতত্র স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। সম্প্রতি মো. নাসির কোনো সরকারি অনুমোদন বা নিয়ম না মেনেই ভবন নির্মাণ কাজ শুরু করেন বলে অভিযোগ ওঠে। যা কিনা স্থানীয় সরকার পৌরসভার ইমারত ২০০৯ বিধি মোতাবেক ৩৫নং দ্বারা মোতাবেক ইমারত নির্মাণ আইনের পরিপন্থী। ভবন নির্মাণকে কেন্দ্র করে পরিবারের ভেতরে এবং স্থানীয় পর্যায়ে অসন্তোষ দানা বাঁধতে থাকে। অভিযোগকারী মোঃ দেলোয়ার অভিযোগ করার পর বিরল বড়ুয়ার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৯/০৪/২০২৬ কাজ বন্ধের নোটিশ জারি করা হয়। পরে অভিযুক্ত মোঃ নাসির কাজ বন্ধ না করায় ০৯/০৮/২০২৬ আবারো পৌরসভা বরাবর অভিযোগ দায়ের করেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে ১৩/০৮/২০২৬ তারিখে বিরল বড়ুয়ার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে আবারো কাজ‌ বন্ধের নোটিশ জারি করা হয়। আবার গত ০৪/০৮/২০২৬ তারিখে অভিযোগকারী দেলোয়ার বান্দরবান সদর থানা বরাবর আবারো অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সদর থানার এসআই রুহিত কুমার বিশ্বাসের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে কাজ বন্ধের নোটিশ জারি করা হয়। নোটিশে কাজ বন্ধের উল্লেখ থাকলেও অভিযুক্ত মোঃ নাসির কাজ চলমান রাখেন বলে জানা গেছে।

তবে সাবেক কাউন্সিলর মোঃ নাসিরের মতো একজন সচেতন নাগরিক কিভাবে নিয়মবহির্ভূতভাবে কোনো ধরণের অনুমোদন ছাড়াই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন নির্মাণ কাজ চালান তা নিয়ে স্থানীয়দের মাঝে উঠেছে তীব্র নিন্দার ঝড়।

এ‌ বিষয়ে অভিযুক্ত ও‌ সাবেক কাউন্সিলর মোঃ নাসির জানান: আমার বর্তমান বাড়িটা খুবই করুণ অবস্থা। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে আমি বাড়ি নির্মাণ করার এখতিয়ার রাখি। আমি একজন সফল সাবেক পৌর কাউন্সিলর হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল।

এ বিষয়ে অভিযোগকারী মোঃ দেলোয়ার জানান: আমার পার্শবর্তী বাসিন্দা আওয়ামী লীগ আমলের দোসর সাবেক কাউন্সিলর মোঃ নাসিরের নির্মাণাধীন বাড়ির কোনো ধরণের সরকারীভাবে অনুমোদন নেই। পৌরসভার কাছ থেকে একাধিকবার নির্মাণকাজ বন্ধের নোটিশ জারি করলেও তিনি আইনের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি একজন সাবেক কাউন্সিলর এবং একজন সচেতন নাগরিক হয়ে আইনের তোয়াক্কা না করার‌ বিষয়টি একদমই কাম্য নয়।

এ বিষয়ে বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন‌ রিসিভ করেননি তাই ওনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয় সচেতন মহলের মতে, পৌরসভার নিয়মনীতি লঙ্ঘন করে এ ধরনের অবৈধ নির্মাণকাজ অব্যাহত থাকলে শহরের শৃঙ্খলা নষ্ট হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০