ABN BANGLA TV
২ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে ৪৫ কোটি ১৬ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ 

বান্দরবানে ৪৫ কোটি ১৬ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক বান্দরবান:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ২০২৫-২৬ অর্থবছরে “বান্দরবান পার্বত্য জেলার উপজেলাসমূহে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থাকরণ”শীর্ষক প্রকল্পটি বেশ কিছু দিন ধরে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটিতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ১৬ লাখ ২০ হাজার টাকা।প্রকল্পের আওতায় ১০টি পরীক্ষামূলক নলকূপ, ১২টি জিএফএস মেরামত ও সংস্কার, ১০টি জিএফএস নির্মাণ, ৫৮৩টি রিংওয়েল ও ১৪০টি রেইন ওয়াটার হার্ভেস্টিং ব্যবস্থা নির্মাণের লক্ষ্যমাত্রা রয়েছে। এছাড়াও পাম্পসহ ১৫০×১০০ মিলিমিটার গভীর নলকূপ ৮৫টি, পাবলিক টয়লেটে পানি সরবরাহ ও বিদ্যুৎ সংযোগসহ ৩০টি, পাম্প হাউজে বৈদ্যুতিক সংযোগ ৮৫টি, স্ট্যান্ড পোস্ট ৮৫টি এবং বিভিন্ন ব্যাসের প্রায় ৮৫ কিলোমিটার পাইপলাইন স্থাপনের কথা রয়েছে।

তাছাড়াও প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের অভ্যন্তরীণ ভ্রমণ ব্যয় হিসেবে ৪ লাখ ৯০ হাজার টাকা, স্টেশনারী, সিল ও স্ট্যাম্প ক্রয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা, প্রচার ও বিজ্ঞাপনে ৫ লাখ ২৫ হাজার টাকা, সম্মানী ও পারিশ্রমিক বাবদ ৪ লাখ ৫০ হাজার টাকা, অন্যান্য ও মনিহারি ব্যয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং কম্পিউটার সামগ্রী ক্রয়ে ৩ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সম্প্রতি বান্দরবানের উপজেলাগুলোতে মাঠ পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়নে অনিয়মের অভিযোগ শোনা গেছে।এমনকি প্রকল্পের বিভিন্ন কাজ শতভাগ না করেও বাস্তবায়ন দেখিয়ে সম্পূর্ণ বিল উত্তোলন করারও অভিযোগ রয়েছে।

উপজেলা-ভিত্তিক প্রকল্পের আওতায় বাস্তবে কতটি রিংওয়েল, গভীর নলকূপ, রেইন ওয়াটার হার্ভেস্টিং ব্যবস্থা, জিএফএস ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হয়েছে, তা জানতে এবং একই সঙ্গে এসব কাজের স্থান, সংশ্লিষ্ট ঠিকাদার বা বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম, বরাদ্দ ও ব্যয়ের বিবরণ, কাজের পরিমাপ এবং প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত অন্যান্য নথির তথ্য জানতে আজ সোমবার (৩১ আগস্ট) তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে গেলে তা গ্রহণ করতে তারা আবেদন গ্রহণ করেননি।

অফিসের নির্বাহী প্রকৌশলীসহ কোন কর্মকর্তা অফিসে উপস্থিত না থাকাতে

অফিস সহায়ক হিসেবে কর্মরত সুমন দাশ ও হিসাব সহকারী থংপ্রে ম্রো জানান, নির্বাহী প্রকৌশলী অনুপম দে তাদের মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন যে, তিনি অফিসে উপস্থিত না থাকলে তথ্য অধিকার আইনের কোনো আবেদন পত্র গ্রহণ করা যাবে না।

তাদের ভাষ্য, ‘স্যার ছাড়া তথ্য অধিকার আইনের আবেদন গ্রহণ না করার জন্য আমাদের মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তাই আমরা আবেদনটি গ্রহণ করতে পারব না।’

এর আগেও বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলীর কাছে তথ্য অধিকার আইনে একাধিকবার আবেদন করা হলেও চাওয়া তথ্য সরবরাহ করা হয়নি।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার, রোববার ও সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কার্যালয়ে গিয়েও নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীসহ কোনো জ্যেষ্ঠ কর্মকর্তাকে পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানান।

অভিযোগের বিষয়ে জানতে নির্বাহী প্রকৌশলী অনুপমদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।পরে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে কল ও ক্ষুদেবার্তা পাঠানো হয়। তিনি বার্তাগুলো দেখলেও অভিযোগ বা তথ্য অধিকার আইনের আবেদন গ্রহণে বাধা দেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দেননি।

বিষয়টি চট্টগ্রাম বিভাগীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তিন পার্বত্য জেলার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ফিরোজ আলম চৌধুরীকে জানানো হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু করতে পারব না। কেউ যদি স্বেচ্ছায় তথ্য অধিকার আইনে আবেদন গ্রহণ করতে না চায়, সে ক্ষেত্রে আমার করার কিছু নেই।’

জনস্বার্থে বাস্তবায়নাধীন প্রায় ৪৫ কোটি ১৬ লাখ টাকার প্রকল্পটির কাজ বাস্তবে কতটা হয়েছে, বরাদ্দ কীভাবে ব্যয় হয়েছে এবং শতভাগ বাস্তবায়ন দেখিয়ে বিল উত্তোলনের বিষয়ে জনমনে প্রচুর সমালোচনা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০