ABN BANGLA TV
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

থানচিতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ

থানচিতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলায় কাজুবাদাম চাষিদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং বাজার অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে থানচি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে, বিএসআরএমের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বিএনকেএসের বাস্তবায়নে এ উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রকল্পের উপকারভোগী পরিবারের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চার মাসের উপবৃত্তির অর্থ প্রদান করা হয়।

অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানচি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহ-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক, থানচি প্রেসক্লাবের সহ-সভাপতি রেমবো ত্রিপুরা এবং বিএনকেএসের এনজিও ফোকাল পার্সন ও প্যারামেডিক উবাথোয়াই মারমা প্রমুখ।

আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ৫০০ টাকা, স্কুল পর্যায়ে ৮০০ টাকা এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ১ হাজার টাকা করে উপবৃত্তি দেওয়া হচ্ছে। এ কার্যক্রমের আওতায় থানচি উপজেলার মোট ৪৪ জন শিক্ষার্থীকে চার মাসের উপবৃত্তির অর্থ এককালীন প্রদান করা হয়।

উপবৃত্তি পেয়ে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার খরচ মেটাতে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান। প্রকল্প সংশ্লিষ্টদের মতে, দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখা এবং ঝরে পড়ার ঝুঁকি কমাতে এ ধরনের সহায়তা কার্যক্রম সহায়ক ভূমিকা রাখতে পারে।

তারা আরো বলেন, দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র পরিবারের অনেক শিক্ষার্থী অর্থাভাবে শিক্ষা উপকরণ, যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় খরচ বহন করতে হিমশিম খায়। এসব পরিবারের শিক্ষার্থীদের জন্য নিয়মিত উপবৃত্তি চালু থাকলে শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে।

কাজুবাদাম চাষিদের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি তাদের পরিবারের সন্তানদের শিক্ষায় সহায়তা দেওয়ার এ উদ্যোগ প্রকল্পের সামাজিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

১

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

২

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৩

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৪

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৫

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৬

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৭

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৮

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

৯

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১০

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১১

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১২

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৩

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৪

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৫

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৬

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৭

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৮

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

১৯

ইত্তেহাদুল মাদারিসে ভুল-বোঝাবুঝির অবসান নিজস্ব জায়গায় শিক্ষা বোর্ডের ভবন নির্মাণের প্রস্তাব মুফতি কিফায়তুল্লাহ শফিকের

২০