ABN BANGLA TV
৫ অক্টোবর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্ব শিক্ষক দিবস আজ, জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

বিশ্ব শিক্ষক দিবস আজ, জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

প্রতিনিধি | মুহাম্মদ আকতার উদ্দিন

আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষকদের অবদান, মর্যাদা ও অধিকারকে স্মরণ করে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশেও ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে। ১৯৯৪ সাল থেকে আন্তর্জাতিকভাবে দিবসটি পালিত হয়ে আসছে। ২০২৬ সালে দিবসটির মূল প্রতিপাদ্য—“শিক্ষকদের পাশে দাঁড়ানো: ৬০ বছর ধরে পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠন”।

শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীর চরিত্র, নৈতিকতা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে কুরআন-সুন্নাহর শিক্ষা মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার অন্যতম মাধ্যম।

কুরআনে জ্ঞান ও জ্ঞানীদের মর্যাদা

পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন—

“তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বহু স্তরে উন্নীত করবেন।”

—সূরা আল-মুজাদালাহ: ১১

এই আয়াত থেকে বোঝা যায়, ইসলামে ঈমানের পাশাপাশি জ্ঞানেরও বিশেষ মর্যাদা রয়েছে। আর সেই জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মহান দায়িত্ব পালন করেন শিক্ষক ও শিক্ষাবিদরা।

কুরআন শিক্ষকের বিশেষ মর্যাদা

রাসুলুল্লাহ ﷺ বলেছেন—

“তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শিক্ষা করে এবং তা শিক্ষা দেয়।”

—সহিহ আল-বুখারি, হাদিস ৫০২৭

অন্য এক হাদিসে রাসুলুল্লাহ ﷺ বলেছেন—

“যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কোনো পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।

তাই একজন শিক্ষক যখন আন্তরিকতা, আমানতদারি ও আদর্শের সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিক শিক্ষা দেন, তখন তিনি শুধু একটি প্রজন্ম নয়—সমাজ ও জাতির ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখেন।

বিশ্ব শিক্ষক দিবসে দেশের সকল শিক্ষক, আলেম-ওলামা, হাফেজ, ক্বারি, মাদ্রাসা শিক্ষক, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ জ্ঞান বিতরণে নিয়োজিত প্রত্যেক মানুষের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

শিক্ষকের সম্মান রক্ষা করা, তাঁদের যথাযথ মূল্যায়ন করা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ, নৈতিক ও মানবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

আল্লাহ তায়ালা তাঁদের ইলমে বরকত দান করুন, সুস্থতা ও নেক হায়াত দান করুন এবং তাঁদের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে সঠিক জ্ঞান ও নৈতিকতার আলোয় আলোকিত করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০