ABN BANGLA TV
১২ জুলাই ২০২৬, ১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৬ রাবার শ্রমিক অপহরণ: ২৪ ঘণ্টার মধ্যে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার।

৬ রাবার শ্রমিক অপহরণ: ২৪ ঘণ্টার মধ্যে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক (বান্দরবান):

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৬ রাবার শ্রমিক অপহরণের ঘটনায় তোলপাড়ের ২৪ ঘণ্টার মধ্যেই সফল অভিযান চালিয়েছে র‌্যাব-১৫। অপহরণ চক্রের মূল পরিকল্পনাকারী দুর্ধর্ষ দস্যু মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৩ জুলাই বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৬ জন রাবার শ্রমিককে অপহরণ করে একটি দুষ্কৃতিকারী চক্র। অপহৃতদের মুক্তির বিনিময়ে দাবি করা হয় ২ লাখ টাকা মুক্তিপণ, সেই সাথে চলে অমানবিক শারীরিক নির্যাতন।

ঘটনাটি গণমাধ্যমে প্রচার হওয়ার পর তৎপর হয় র‌্যাব-১৫। গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তির সহায়তায় গতকাল ১১ জুলাই বিকেলে কক্সবাজার সদর থানার জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৫ এর একটি চৌকস দল।

অভিযানে অপহরণ সিন্ডিকেটের মূল হোতা ২৬ বছর বয়সী মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এর আগেও মাদকসহ নারী ও শিশু নির্যাতনের মতো একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মৃত আহমদ হোসেনের পুত্র। মামলার ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতাকে গ্রেপ্তারের বিষয়টি স্থানীয় এলাকায় স্বস্তি ফিরিয়ে এনেছে।

র‌্যাব কার্যালয় ও কক্সবাজার সদর থানা)

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অপহরণকারী চক্রের বাকি সদস্যদের ধরতে এবং অপহৃতদের উদ্ধার কার্যক্রমের বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০