ABN BANGLA TV
১৪ অক্টোবর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান পৌরসভায় প্রবাসী শফিক এর বেপরোয়া: অনুমোদন ছাড়াই নির্মাণাধীন ৩৬ ফ্ল্যাটের বিশাল ভবন

বান্দরবান পৌরসভায় প্রবাসী শফিক এর বেপরোয়া: অনুমোদন ছাড়াই নির্মাণাধীন ৩৬ ফ্ল্যাটের বিশাল ভবন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবান পৌরসভার ৯ নং ওয়ার্ডের জেলা পরিষদ সংলগ্ন রেড ক্রিসেন্ট কার্যালয় এলাকায় কোনো ধরনের বৈধ অনুমোদন বা নকশা পাস না করেই গড়ে উঠছে বিশাল এক বহুতল ভবন। সাতকানিয়ার সৌদি আরব প্রবাসী মো. শফিক এর বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। আইন ও নিয়মের কোনো তোয়াক্কা না করে এই অবৈধ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় পৌরবাসিন্দা ও সচেতন মহলের তীব্র আপত্তি সত্ত্বেও দৃশ্যমান এই অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, প্রবাসী মো. শফিক বান্দরবান পৌরসভার ভেতরে দুই তলা সম্পূর্ণ বিনা অনুমতিতে ৩৬টি ফ্ল্যাটবিশিষ্ট একটি বিশাল বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। পৌরসভার নিয়ম অনুযায়ী যেকোনো বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে পৌর কর্তৃপক্ষ থেকে নকশার অনুমোদন নিতে হয়। কিন্তু এই বিশাল কর্মযজ্ঞের ক্ষেত্রে পৌর কার্যালয় থেকে কোনো ধরনের বৈধ অনুমোদন নেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র।

প্রবাসী শফিকের পার্শ্ববর্তী এক ব্যক্তি জানান, শফিক সাহেব জোরপূর্বক আমার জায়গা দখল করে নেন, আমি বাধা দিলে বিভিন্ন রাজনৈতিক নেতাদের দিয়ে প্রভাব বিস্তার করে আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করেন এবং পৌরসভার কোন অনুমোদন ছাড়াই গড়ে তুলেছেন বহুতল ভবন। তিনি একপ্রকার ক্ষোভ প্রকাশ করে বলেন, মনে হয় এই দেশে কোন আইন নেই।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ শফিক এর সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও ফোনে পাওয়া যায়নি তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

ভবন নির্মাণের আগে পৌরসভার প্রকৌশল বিভাগ থেকে নকশার অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা হলে পৌর কর্তৃপক্ষ তা ভেঙে ফেলতে পারে বা আইনগত ব্যবস্থা নিতে পারে।

আবাসিক এলাকায় এত বড় আকারের বাণিজ্যিক বা বহুতল ফ্ল্যাট ভবন নির্মাণের ক্ষেত্রে পর্যাপ্ত পার্কিং ও অন্যান্য নাগরিক সুবিধার ছাড়পত্র থাকার নিয়ম রয়েছে, যা এখানে সম্পূর্ণ উপেক্ষিত।

এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী প্রবাসীর এই অবৈধ কাজের পেছনে স্থানীয় একটি মহলের মদদ রয়েছে। পৌর প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। এতে ভবিষ্যতে ওই এলাকায় ভয়াবহ , ড্রেনেজ ব্যবস্থার অবনতি এবং তীব্র নাগরিক দুর্ভোগ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে বান্দরবান পৌরসভার সংশ্লিষ্ট প্রকৌশলী সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অনুমোদন ছাড়া কোনো ভবন নির্মাণের সুযোগ নেই। বিষয়টি আমাদের খতিয়ে দেখতে হবে। যদি সত্যতা মেলে, তবে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে অবৈধ নির্মাণকাজ বন্ধ করা হবে।

বান্দরবান পৌরসভার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান বান্দরবান পৌরসভা নামে মাত্র কারণ বান্দরবানে ভবন নির্মাণ করতে লাগে না কোনো পৌরসভার অনুমোদন প্রতিনিয়ত গড়ে উঠেছে শত শত আধাপাকা ও বহুতল ভবন, বান্দরবান পৌরসভার প্রকৌশলী কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা দিয়ে নেওয়া হয় মৌখিকভাবে অনুমোদন এভাবে রয়েছে বহু অভিযোগ।

আইনের শাসনকে উপেক্ষা করে পৌরসভার ভেতরে এ ধরনের অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ ঠেকানোর জন্য দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০