
বাঁশখালীতে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ জলদী টিএন্ডটি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়,আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদী টিএন্ডটি অফিসের সামনে পেকুয়া-বাঁশখালী পাকা রাস্তার উপর চেক পোস্ট বসিয়ে একটি রেজিষ্ট্রেশন বিহীন কালো রংয়ের সুজুকি জিক্সার মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেল চালক সফিউল আজম (২৯), পিতা- সিরাজুল ইসলাম, মাতা- আয়েশা বেগম, সাং-আমিরাবাদ, পূর্ব মুহুরীপাড়া, ৪নং ওয়ার্ড, ডাকঘর- পদুয়া-৪৩৯৭, থানা- লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম এর দখল ও হেফাজত হতে জব্দকৃত মোট ১৮,০০০ (আঠার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন