ABN BANGLA TV
২৮ আগস্ট ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্কুলের কম্পিউটার ল্যাবের তালা ভেঙে ৯ সিপিইউ ও ২ ল্যাপটপ চুরি।

স্কুলের কম্পিউটার ল্যাবের তালা ভেঙে ৯ সিপিইউ ও ২ ল্যাপটপ চুরি।

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে রাতের আঁধারে কম্পিউটার ল্যাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৯টি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) ও ২টি ল্যাপটপ নিয়ে গেছে চোরের দল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের নৈশপ্রহরী শাহাবুদ্দিন চুরির বিষয়টি বুঝতে পেরে শিক্ষক ও স্থানীয়দের খবর দেন।

পরে তারা সবাই মিলে চোরের দল কোন দিক দিয়ে সেখানে প্রবেশ করেছে সেটি সনাক্ত করতে গিয়ে বিদ্যালয়ের পেছনে ৯ সিপিইউ ও ২টি ভাঙা ল্যাপটপের খোলস দেখতে পান। তবে সেগুলোর মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, র‍্যাম, রম, সিডি ড্রাইভ, হার্ডডিস্ক, কুলিং ফ্যান ও ক্যাবল খুলে নেওয়া হয়েছে।

ওই বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক ইমন দাশ বলেন,

রাতের আঁধারে ল্যাবের তালা ভেঙে একসঙ্গে ৯টি সিপিইউ ও ২টি ল্যাপটপ চুরি হয়ে যাওয়ার ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এতে বিদ্যালয়ের আর্থিক ক্ষতির পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত কম্পিউটার শিক্ষা কার্যক্রমও বাধাগ্রস্ত হবে। এ ঘটনায় আমরা থানা পুলিশকে জানিয়েছি এবং অভিযোগ দায়ের করেছি।

পুরানগড় ইউনিয়নের স্কুল পাড়ার যুবক মাহাবুবুল আলম বলেন, এ চুরির কারণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদেরও ক্ষতির মুখে পড়তে হবে। ঘটনাটি কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। তাই বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্তপূর্বক চোর চক্রের সদস্যদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০