ABN BANGLA TV
৫ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ এর অভিযানে সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন বাঁচা র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগানকে বুকে ধারণ করে জঘন্য অপরাধী, খুনি, অপহরণকারী, সন্ত্রাসী, চোরাকারবারি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের জোরালো ও সফল অভিযান সর্বদা অব্যাহত রয়েছে। অপরাধ দমনের পাশাপাশি সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব সবসময়ই এক বিশ্বস্ত ও নির্ভরযোগ্য নাম।

এরই ধারাবাহিকতায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৪ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ১৮:৪০ ঘটিকায় চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন কেরানিহাট বাজার সংলগ্ন “সি ওয়ার্ল্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট” এর সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে সাতকানিয়া থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ০১ নং এজাহারভুক্ত প্রধান পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন বরদুয়ারা(০৮ নং ওয়ার্ড, বাজালিয়া ইউনিয়ন) এলাকার বাসিন্দা আব্দুর রশিদ এর ছেলে আকবর হোসেন @ বাঁচা(৩৫)।

ধৃত আসামি আকবর হোসেন@বাঁচা গত ০১ জুলাই ২০২৬ তারিখে রুজুকৃত সাতকানিয়া থানার একটি নৃশংস হত্যা মামলার প্রধান আসামি (০১ নং এজাহারভুক্ত) হিসেবে ঘটনার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল অত্যন্ত দক্ষতার সাথে তার অবস্থান শনাক্ত করে এবং কেরানিহাট এলাকা থেকে তাকে আইনের আওতায় নিয়ে আসে।

গ্রেফতারের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাব-১৫ এর এমন আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০