ABN BANGLA TV
১০ জানুয়ারি ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় পুলিশের বিশেষ অভিযানে চোলাই মদসহ এক যুবক গ্রেফতার

লামায় পুলিশের বিশেষ অভিযানে চোলাই মদসহ এক যুবক গ্রেফতার

 লামা ( বান্দরবান):

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় অবৈধ মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে চোলাই মদসহ এক যুবককে আটক করেছে লামা থানা পুলিশ।
জানা যায়, গত ৯ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে জনাব মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) এবং জনাব মুহাম্মদ শাহজাহান কামাল, অফিসার ইনচার্জ, লামা থানার সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ীর এসআই (নিরস্ত্র) খন্দকার সেলিম শাহরিয়ার–এর নেতৃত্বে একটি দল লামা পৌরসভার ৫নং সরই ইউনিয়নের কম্পোনিয়া এলাকায় আলিফ ল্যাবরেটরীজ (ইউনানী) লিমিটেড কোম্পানির গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে
অঞ্জন কর্মকার (২৯) নামের এক যুবককে আটক করে।
আটককৃত আসামীর পিতা দিলীপ কর্মকার, মাতা নেপালী কর্মকার, সাং—বাজারপাড়া, ২৯৩নং ছাগলখাইয়া মৌজা, লামা পৌরসভা, থানা—লামা, জেলা—বান্দরবান।
এ সময় তার কাছ থেকে ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লামা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০