
সারা দেশের ন্যায় বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হইয়াছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে লামা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে লামা উপজেলা পরিষদ চত্বর হইতে একটি বর্ণাঢ্য র্যালি বাহির করা হয়। র্যালিটি লামা পৌর শহরের প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করিয়া লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজ প্রাঙ্গণে গিয়া শেষ হয়।
পরে জেলা পরিষদ গেস্ট হাউজে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকের হোসেন। সভায় সভাপতিত্ব করেন মো. বেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মিরাজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লামা পৌর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাসান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা উপজেলা কৃষক দলের সভাপতি মো. ইব্রাহিম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সিরাজ, কৃষক দলের সদস্যসচিব আমির হোসেন, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী জোসনা বেগম মৎস্যজীবী দলের সভাপতি ফখরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর হইতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিয়া আসিতেছে। আগামী দিনেও দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করিয়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তাঁহারা।
এ সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন