ABN BANGLA TV
২১ আগস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজপরিবার থেকে মন্ত্রিসভায়: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী সাচিং প্রু জেরী ।

রাজপরিবার থেকে মন্ত্রিসভায়: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী সাচিং প্রু জেরী।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়—পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী। তার এই নিয়োগকে কেন্দ্র করে বান্দরবানসহ পুরো পার্বত্য অঞ্চলে বইছে আনন্দের জোয়ার।

২১ই আগস্ট (শুক্রবার) সন্ধায় বঙ্গভবনে শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। এ সময় শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের নবনিযুক্ত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা সাচিং প্রু জেরী বান্দরবানের ঐতিহ্যবাহী রাজপরিবারের সন্তান। স্থানীয় জনগোষ্ঠীর মাঝে তার রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা ও শ্রদ্ধা। বান্দরবান জেলা বিএনপির নেতৃত্ব দিয়ে তিনি দীর্ঘকাল ধরে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করে চলেছেন। পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার সার্বিক উন্নয়নে তার এই নতুন দায়িত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শান্তি, সম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে নতুন মন্ত্রীর কাছে সাধারণ মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান এবং পাহাড়ের অবহেলিত জনপদের জীবনমান উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা পালন করবেন বলে স্থানীয়রা আশাবাদী।

মন্ত্রীর দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বান্দরবান জেলা বিএনপি, অঙ্গসংগঠন এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।

সাচিং প্রু জেরী তার কর্মদক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে পার্বত্য অঞ্চলের জনগণের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা পূরণে সফল হবেন—এমনটাই এখন সর্বস্তরের মানুষের প্রত্যাশা।

উল্লেখ্য: ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসন‌ থেকে তিনি সংসদ সদস্য হয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ২০০১, ২০০৯ ও ২০১৮ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। সবশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য হন। রাজপুত্র সাচিং প্রু জেরী-র জন্ম ১৯৫৩ সালের ১৫ জানুয়ারি বান্দরবান পৌরসভার ক্যাংভিটা এলাকায়। বাবা অং শৈ প্রু চৌধুরী ছিলেন ব্যোমাং সার্কেলের রাজা। তিনিও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০