ABN BANGLA TV
২৬ জুন ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুহিয়ায় চিহ্নিত মাদক কারবারিদের ছবিসহ ব্যানার টাঙিয়ে যুবসমাজের প্রতিবাদ সভা।

রুহিয়ায় চিহ্নিত মাদক কারবারিদের ছবিসহ ব্যানার টাঙিয়ে যুবসমাজের প্রতিবাদ সভা।

মোঃ আনোয়ার হোসেন রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে মাদক কারবারিরা। তাদের থাবায় ধ্বংসের মুখে পড়ছে স্থানীয় তরুণ ও যুবসমাজ। এই অবস্থায় যুবসমাজ ও এলাকাকে মাদকের মরণকামড় থেকে রক্ষা করতে এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এই আলোচনা সভার আয়োজন করেছে যুব সমাজ। স্থানীয়রা বলেন হয় মাদকের ব্যাবসা ছারতে হবে অন্যথায় মাদক ব্যবসায়ীদের এই নবগঠিত রুহুয়া উপজেলা ছেড়ে অন্য স্থানে চলে যাওয়ার জন্য অভিনব এক প্রতিবাদ সভা করেছেন স্থানীয় এলাকাবাসী। ​বৃহস্পতিবার (২৫ জুন) ১নং রুহিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘনিবিষ্ণুপুর বাঁশবাড়ী এলাকায় ‘মাদক নিয়ন্ত্রণ কমিটি ও বাঁশবাড়ী এলাকাবাসী’র যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। ​এলাকাবাসীর এই প্রতিবাদ সভায় মূল আকর্ষণ ছিল একটি বিশালাকার ব্যানার, যেখানে এলাকার চিহ্নিত চার মাদক কারবারির নাম ও ছবি প্রকাশ্য টাঙিয়ে দেওয়া হয়েছে। ব্যানারে উল্লিখিত ব্যক্তিরা হলেন তথাকথিত ‘মাদক সম্রাট’ লাল মিঞা, ‘মাদক সম্রাজ্ঞী’ রেনু আক্তার, আমেনা খাতুন এবং ফাইমা আক্তার। ​প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এই চক্রটি দীর্ঘ দিন ধরে অত্র এলাকায় প্রকাশ্যে ও গোপনে ভয়াবহ মাদকের কারবার চালিয়ে আসছে। তাদের এই অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ সর্বনাশা মাদকের দিকে ধাবিত হচ্ছে এবং ধ্বংসের মুখে পড়ছে। এতে করে স্থানীয় পরিবারগুলোতে বাড়ছে অশান্তি, সেই সাথে এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে।
​বক্তারা আরও অভিযোগ করেন, মাদক কারবারিদের এই সিন্ডিকেট অত্যন্ত প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেত। কিন্তু এখন পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় যুবসমাজ ও এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। তারা অবিলম্বে এই চার মাদক কারবারিসহ তাদের পুরো চক্রটিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় ​উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান, নবগঠিত রুহিয়া উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও মাদক নিয়ন্ত্রণ কমিটির সভাপতি আব্দুল মালেক মানিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, রুহিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও যুবসমাজের প্রতিনিধি বক্তারা বলেন রহিয়া এলাকায় কোন মাদক কারবারি এবং মাদক সেবনকারী থাকবে না থাকতে দেওয়া হবেনা। এই মাদকের কারনে যুবসমাজ আজ ধংশের পথে। এ যুবসমাজকে রক্ষা করতে আমাদের যা যা করা দরকার আমরা করবো। এসময় বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতি দ্রুত এই চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করে এলাকায় শান্তি ফিরিয়ে না আনলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। ​রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান বলেন রুহিয়া উপজেলাকে মাদক মুক্ত করতেই আমরা কাজ করে যাচ্ছি। তবে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা সবাই মিলেমিশে রুহিয়া উপজেলাকে মাদক মুক্ত করবো। এই ব্যানারের ছবি ও প্রতিবাদ সভার বিষয়টি এখন পুরো রুহিয়া জুড়েই বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাধারণ মানুষ একে মাদকের বিরুদ্ধে একটি সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০