ABN BANGLA TV
২৩ আগস্ট ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ম্যামাচিং কে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান করায় আনন্দ মিছিল ও গণসংবর্ধনা অনুষ্ঠিত।

ম্যামাচিং কে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান করায় আনন্দ মিছিল ও গণসংবর্ধনা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে মিসেস ম্যামাচিং মার্মা কে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ: ২৩ই আগস্ট (রবিবার) দুপুরে জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল এর মাধ্যমে শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চে গণসংবর্ধনা অনুষ্ঠানে সকলে একত্রিত হন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিসেস ম্যামাচিং মার্মা, আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য লুসাই মং মার্মা, মোঃ আবিদুর রহমান, মোঃ শাহাদাত হোসেন জনি, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য চনুমং মার্মা, সদস্য এডভোকেট নুমেচিং মার্মা, এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী এবং সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মোঃ জসিম উদ্দিন তুষার এছাড়াও জেলার সাতটি উপজেলা ও দুই পৌরসভার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, অভিজ্ঞ রাজনীতিক মিসেস ম্যামাচিং মার্মা কে দায়িত্ব দেওয়ায় পাহাড়ে উন্নয়নের নতুন গতি সঞ্চার হবে। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সমান উন্নয়ন নিশ্চিত করে শিক্ষা, যোগাযোগ এবং জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর এই নেতৃত্ব বান্দরবানকে আরোও এগিয়ে নেবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা। তাই দলমত নির্বিশেষে সবাইকে নতুন চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করে একটি উন্নত ও সমৃদ্ধ বান্দরবান গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য: এর আগে গত ২০ই আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মিসেস মাম্যাচিংকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ পুনর্গঠন করা হয়। নতুন এই পরিষদে চেয়ারম্যানের পাশাপাশি আরও ১৪ জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। রাজনৈতিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মিসেস মাম্যাচিং এর আগেও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জেলা বিএনপির সভাপতি হিসেবেও মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০