ABN BANGLA TV
১২ নভেম্বর ২০২৫, ১:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান লামায় অবৈধভাবে পাহাড় কাটায় মোবাইল কোর্টের জরিমানা।

বান্দরবান লামায় অবৈধভাবে পাহাড় কাটায় মোবাইল কোর্টের জরিমানা।

 

রাতভর অভিযানে হাতেনাতে ধরা পড়লেন এক ব্যক্তি

বান্দরবানের লামায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর ২০২৫) গভীর রাত ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দরদরী বড়ুয়া পাড়ায় এ অভিযান পরিচালনা করে প্রশাসন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দরদরী পাড়ার বাসিন্দা মো. নুরুল আলমের ছেলে মো. শাহেদ উদ্দিন (৫২)–কে পাহাড় কাটার সময় হাতেনাতে আটক করে লামা উপজেলা প্রশাসন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মইনুদ্দীন–এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫–এর ১৫ ধারায় অভিযুক্তকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন এবং থানা পুলিশের অভিযানে অংশ নেওয়া সদস্যরা।
পাহাড় কাটা পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য, জলাধার ও ভূমির স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি করছে বলে জানিয়েছেন স্থানীয় পরিবেশবিদরা। তাদের মতে, নির্বিচারে পাহাড় কাটার ফলে ভূমিধস, পানির উৎস হারানো ও মাটি ক্ষয়ের ঝুঁকি বাড়ছে।
লামার পরিবেশ সচেতন শিক্ষক আবদুল মালেক বলেন, “প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ প্রশংসনীয়। তবে শুধু জরিমানা নয়, জনসচেতনতা ও বিকল্প জীবিকার ব্যবস্থাও জরুরি। পাহাড় বাঁচানো মানে জীবন বাঁচানো।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড় কাটা, নদী ভরাট কিংবা পরিবেশ ধ্বংসের মতো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন,
“প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের অবস্থান কঠোর। অবৈধভাবে পাহাড় কাটা বা মাটি উত্তোলনে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

লামার মতো পাহাড়ি এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা শুধু আইনি অপরাধ নয়— এটি মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের পূর্বাভাস। প্রশাসনের অভিযানে সাময়িক শৃঙ্খলা ফিরলেও দীর্ঘমেয়াদে প্রয়োজন স্থানীয়দের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি।
কারণ, প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা ছাড়া টেকসই পাহাড় রক্ষা সম্ভব নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০