ABN BANGLA TV
২ সেপ্টেম্বর ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে জমি বিরোধে গাছপালা কাটার অভিযোগ: এজাহারভুক্ত আসামি হাশেম গ্রেফতার

বাঁশখালীতে জমি বিরোধে গাছপালা কাটার অভিযোগ: এজাহারভুক্ত আসামি হাশেম গ্রেফতার

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে গাছপালা কেটে নেওয়ার অভিযোগের ঘটনায় এজাহারভুক্ত আসামি মো. হাশেমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এর আগে গত ২২ আগস্ট সকালে নতুনপাড়া এলাকায় প্রায় ৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে নেওয়ার অভিযোগ ওঠে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে মো. হাশেমের নেতৃত্বে সিরাজুল হকসহ কয়েকজন তাদের জায়গায় প্রবেশ করে চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে জায়গায় থাকা বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে মো. হাশেমকে এজাহারভুক্ত আসামি করা হয়। পরবর্তীতে বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

হাশেম গ্রেফতার হওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। একই সঙ্গে মামলার এজাহারভুক্ত ও ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরও দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তাদের ভোগদখলে থাকা জমি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এ বিষয়ে রামদাস হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেকটর দুলাল হোসেন বলেন, “মামলার এজাহারভুক্ত আসামি মো. হাশেমকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০