ABN BANGLA TV
১৭ এপ্রিল ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পটিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন দেলোয়ার হোসেন।

পটিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন দেলোয়ার হোসেন।

এম হেলাল উদ্দিন নিরব
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়ায় হাবিলাসদ্বিপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হয়েছেন মো. দেলোয়ার হোসেন তিনি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে ইউ পি সদস্য ও প্যানেল চেয়ারম্যান -২ নির্বাচিত হয়।
তিনি বিএনপির রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক অফিস আদেশে মো.দেলোয়ার হোসেনকে কে হাবিলাসদ্বিপ ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে সরকারের পট পরিবর্তনের পর পটিয়ার এমপি,সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র,কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নামে একাধিক মামলা হয়। এরপর থেকে সবাই আত্নগোপনে চলে যায়। ১৮ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৭ টি ইউনিয়ন পরিষদে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকে এতদিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসকের এক অফিস আদেশে উল্লেখ করা হয়,
এতদ্বারা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৩, ১০১ ও ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত ১৯ আগস্ট ২০২৪ ইং তারিখের জারিকৃত পরিপত্র মোতাবেক পটিয়া উপজেলাধীন হাবিলাসদ্বিপ ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-৩ মো. দেলোয়ার হোসেন কে হাবিলাসদ্বিপ ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।
ক্ষমতা প্রাপ্ত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন জানান, আমাকে হাবিলাসদ্বিপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করায় আমি প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং হাবিলাসদ্বিপ ইউনিয়নের সর্বস্তরের জনগণের নিকট কৃতজ্ঞতা জানাই।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান জানান,আসলে দীর্ঘদিন চেয়ারম্যান না থাকায় ইউনিয়নের মানুষ জন্ম নিবন্ধন, জাতীয় সনদ,ওয়ারিশান সনদ সহ জনসেবা মূলক কাজের ব্যাঘাত ঘটছে। আমরা যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সার্কুলার মোতাবেক সকল ইউনিয়নে জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হবে। হাবিলাসদ্বিপ ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান -২ মো. দেলোয়ার হোসেন কে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি হাবিলাসদ্বিপ ইউনিয়ন পরিষদের কাজে গতি বাড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০