ABN BANGLA TV
৩ আগস্ট ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় শিশু ধর্ষণ মামলার আসামি রংপুর থেকে গ্রেপ্তার।

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় শিশু ধর্ষণ মামলার আসামি রংপুর থেকে গ্রেপ্তার।

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় ৮ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি রাসেদ ইসলাম(১৫) গ্রেপ্তার করেছে পুলিশ।রাসেদ ইসলাম দক্ষিন আসাননগর কদমবাগান এলাকার কলিম উদ্দীনের ছেলে। রোববার (২ আগস্ট) আনুমানিক দুপুর ১টায় রংপুরের পীরগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ঠাকুরগাঁও জেলা শিশু আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, গত ২৬ জুলাই দুপুরে রুহিয়া উপজেলার ৩নং রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসাননগর (কদমবাগান) এলাকায় ৮ বছরের ওই কন্যাশিশুকে প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি আখক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ ঘটনার পরদিন ২৭ জুলাই ভুক্তভোগী শিশুর বাবা রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-১০, তারিখ: ২৭/০৭/২০২৬ইং)। মামলা দায়েরের পর থেকে আসামিকে গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রুহিয়া থানা পুলিশের একটি দল রংপুরের পীরগাছা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ বিষয়ে ভুক্তভোগী কন্যাশিশুর বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার নিষ্পাপ মেয়েটার ওপর যে নারকীয় অত্যাচার চালানো হয়েছে, তার বিচার চাই। অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। এখন আদালত যেন তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করেন, এটাই আমার একমাত্র দাবি। রংপুর পীরগাছা থানা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষককে তার এক আত্মীয়র বাসা থেকে দুপুর ১ টায় গ্রেফতার করা হয়েছে। পরে রুহিয়া থানা পুলিশের নিকট আসামিকে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা ও আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেপ্তারে আমরা তৎপর ছিলাম। আসামি আত্মগোপনে ছিল, তবে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করে জেলা শিশু আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য যে, মামলার বাদী এজাহার কপিতে ধর্ষকের বয়স ২০ বছর উল্লেখ করলেও রুহিয়া থানা অফিসার ইনচার্জ তার বয়স ১৫ বছর বলে নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০