ABN BANGLA TV
২৫ জুন ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফের জাদিমুড়া বাজারে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ১৬,০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার।

টেকনাফের জাদিমুড়া বাজারে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ১৬,০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক:

টেকনাফের জাদিমুড়া বাজারে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ১৬,০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার*

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এবং মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৬,০০০ (ষোল হাজার) পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গত ০১ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১৯:৩০ ঘটিকায় টেকনাফ পৌরসভাস্থ শাপলা চত্বরে অবস্থানকালে র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউপির ০৯ নং ওয়ার্ডের জাদিমুড়া বাজারস্থ এডি মার্কেটে অবস্থিত জনৈক মোঃ আলমের দোকানে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুদ করে অবস্থান করছে।

সংবাদ প্রাপ্তির পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত আনুমানিক ২০:০৫ ঘটিকায় র‌্যাবের দলটি উক্ত দোকানে পৌঁছালে মাদক কারবারীরা দিক-বিদিক পালানোর চেষ্টা করে। এ সময় আভিযানিক দল সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০১ জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অপর ০২ জন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেখানো মতে তার দোকান তল্লাশি করে ০১টি পুরাতন কাগজের কার্টুনের ভিতর রক্ষিত কালো পলিথিনে মোড়ানো ১০,০০০ পিস এবং সাদা কাগজে মোড়ানো ৩টি প্যাকেটে ৬,০০০ পিসসহ সর্বমোট ১৬,০০০ (ষোল হাজার) পিস কথিত ইয়াবা ট্যাবলেট এবং ০১টি Realme C85 Pro অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (যার IMEI 1: 867468083421397 এবং IMEI 2: 867468083421389) জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের পরিচয়: নাম: মোঃ আলম (৩২), পিতা- মোঃ নুর আহমদ, মাতা- সারা খাতুন, এফসিএন নং- ২৪৭৬৮৫, সাং-লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৬, ব্লক-৩, ইউনিয়ন-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

পলাতক আসামীদ্বয়: ১। মোঃ রফিক (৩১), পিতা- লাল মিয়া, মাতা- মরিয়ম খাতুন, এফসিএন নং- ২৬০৪২২, সাং- জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭, ব্লক-সি-১৪, ইউনিয়ন- হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। ২। নুর কালাম (২৬), পিতা- নুর সালাম, মাতা- জান্নাত ফাতেমা, এফসিএন নং- ২৭৩৫১৯, সাং- জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭, ব্লক- বি, ইউনিয়ন- হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার

ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এই ধরণের কঠোর ও সফল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০