ABN BANGLA TV
৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক”।

“চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক”।

 

নিউজ ডেস্ক:
৭ ফেব্রুয়ারি, ২০২৬।

 

দুই দিনের বিরতির পর রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরের শ্রমিক ও কর্মচারীরা আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। এবার ধর্মঘটকে কেন্দ্র করে বন্দরের বহির্নোঙরও কর্মবিরতির আওতায় আনা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ এই কর্মসূচি ঘোষণা করে।

পরিষদের প্রধান দাবি হলো, ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়া হবে না এমন স্পষ্ট সরকারি ঘোষণা আসা। এছাড়া আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে নেওয়া সব শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং বন্দর চেয়ারম্যানের অপসারণও দাবির মধ্যে রয়েছে।

সংগ্রাম পরিষদের নেতা হুমায়ুন কবির লিখিত বক্তব্য পাঠ করেন এবং সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং বন্দর চেয়ারম্যান অস্থিতিশীলতা সৃষ্টি করে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করছেন। তাকে অবিলম্বে অপসারণ ও আইনের আওতায় আনা প্রয়োজন।

এবারের ধর্মঘটের আওতায় বন্দরের বহির্নোঙরও বন্ধ থাকবে, যা পূর্বে বাদ দেওয়া ছিল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুন, তাসলিম হোসেন, আবুল কাসেম, ইয়াসিন রেজা রাজু, জাহিদ হোসেন, ইমাম হোসেন খোকন ও শরীফ হোসেন ভুট্টো।

এর আগে শ্রমিকরা ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে ছয় দিন ধরে কর্মবিরতি পালন করেন, যার ফলে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে যায়। দুই দিনের স্থগিতির পর এই ধর্মঘট আবারও শুরু হচ্ছে।

শ্রমিক নেতাদের অভিযোগ, বৈঠকের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি পাঠিয়ে আন্দোলনকারী নেতাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করেছে এবং তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেছে।

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্থগিত থাকায় দেশের মোট রপ্তানি বাণিজ্যের প্রায় ৯১ শতাংশ প্রভাবিত হচ্ছে। বন্দরের দীর্ঘস্থায়ী অচলাবস্থার কারণে রপ্তানি খাতে বড় ধরনের লোকসানের আশঙ্কা রয়েছে।

ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরাও জানিয়েছেন, এই পরিস্থিতি আসন্ন রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে বাধা সৃষ্টি করতে পারে, যা সাধারণ ভোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০