ABN BANGLA TV
১০ জানুয়ারি ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাইক্ষ্যংছড়ি’র বাইশারীতে তিনটি একনলা বন্দুক উদ্ধার

নাইক্ষ্যংছড়ি’র বাইশারীতে তিনটি একনলা বন্দুক উদ্ধার

 

তথ্য প্রতিবেদন এম হাবিবুর রহমান রনি
(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

 

বান্দরবান জেলার সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে বিজিবি-পুলিশের পৃথক যৌথ অভিযানে দেশীয় তৈরি ৩ টি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

গত মঙ্গলবার (৬ জানুয়ারি) ও শনিবার (১০ জানুয়ারি) রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ হরিণ খাইয়া এলাকা থেকে দেশীয় তৈরি এ ৩ টি বন্দুক উদ্ধার করা হয়।

বিজিবি ও পুলিশ সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ১১ বিজিবির একটি বিশেষ টহলদল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওয়াসাখালী হরিণ খাইয়া মুখ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

এছাড়াও শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে একই ইউনিয়নের হরিণ খাইয়া জোড়া ব্রিজ নামক এলাকায় বিজিবি ও নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের সমন্বয়ে আরেকটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় আরও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ নিয়ে মোট তিনটি একনলা বন্দুক উদ্ধার করা হলো।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, “বিজিবি কর্তৃক উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের যৌথ অভিযান এলাকায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অস্ত্র ও অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল বিজিবির এ তৎপরতায় সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত অভিযান পরিচালনার ফলে সীমান্তবর্তী এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০