ABN BANGLA TV
৮ জানুয়ারি ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ শিক্ষকের জরিমানা।

শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ শিক্ষকের জরিমানা।

 

মোঃ জসিম উদ্দিনঃ

 

চাঁদপুরের শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ শিক্ষককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে মোবাইল কোর্ট। অপরদিকে এক শিক্ষককে মুচলেকা দিয়ে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুরে নির্বাচনী কাজে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দৈয়ারা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মাসুম বিল্লাহ, শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, একই স্কুলের শিক্ষক পৌর জামায়াতের আমির জাহাঙ্গীর আলম, করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রাগৈ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিন কে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। চাঁদপুর – ৫ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ জন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজনকে অর্থদন্ড দেয়া হয়েছে। এছাড়া একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লংঘন ও শান্তিশৃংখলা রক্ষার ম্যজিস্ট্রেট নিয়োজিত রয়েছে আশাকরি সবাই আইন মেনে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১১

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১২

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৪

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৫

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৬

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৭

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৯

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

২০