ABN BANGLA TV
৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, ৫টি সমিতিকে সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, ৫টি সমিতিকে সনদ প্রদান

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন করেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়ে ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদে আসে। আলোচনা সভায় ঠাকুরগাঁও সদর উপজেলা সমবায় অফিসার (অ.দা. রুহিয়া) মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন। তিনি বলেন, ক্ষুদ্র সমবায় সমিতির সামাজিক কিছু দায়বদ্ধতা রয়েছে। শুধু ক্ষুদ্র ঋণদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে তাদের অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত হতে হবে। বিশেষ করে বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও মাদকের মতো সামাজিক ব্যাধি দূর করতে সমবায়ীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ সোলেমান আলী, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রদর্শক মোঃ মনিরুল ইসলাম এবং সহকারী পরিদর্শক চয়ন চন্দ্র সেন। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া থানার এসআই রাম বাবু রায়, রুহিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, রুহিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠান শেষে সফল কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ৫টি সমবায় সমিতিকে সম্মাননা সনদ প্রদান করা হয়। সনদপ্রাপ্ত সমিতিগুলো হলো, আনজিলা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ, অরবিট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, জবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, শাপলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এবং আপনজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০