ABN BANGLA TV
৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নাইক্ষ্যংছড়ি আদর্শগ্রাম চেকপোস্টে সিএনজি থেকে ৫০,০৭০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

নাইক্ষ্যংছড়ি আদর্শগ্রাম চেকপোস্টে সিএনজি থেকে ৫০,০৭০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী অভিযানে একটি সিএনজির সিলিন্ডারের ভেতর থেকে ৫০ হাজার ৭০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় ইয়াবা বহনের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর আদর্শগ্রাম চেকপোস্টে একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে সিএনজির সিলিন্ডারের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ০৫ কাটে ৫০,০৭০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিএনজির চালক/যাত্রী আবুল কালাম (৩৯), পিতা—আবুল কাশেম, গ্রাম—বড় জামছড়ি, পোস্ট—গর্জনিয়া, ইউনিয়ন—কচ্ছপিয়া, থানা—রামু, জেলা—কক্সবাজারকে আটক করা হয়েছে।

একই সঙ্গে ইয়াবা বহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা, জব্দ করা সিএনজি ও আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির সদস্যরা কঠোর নজরদারি ও তৎপরতা বজায় রেখেছেন। সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। এছাড়াও আদর্শগ্রাম চেকপোস্টে এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনাকে সীমান্তে মাদক পাচার প্রতিরোধে বিজিবির চলমান তৎপরতার একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০