ABN BANGLA TV
২১ আগস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত।

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা শুক্রবার সাতকানিয়া কেরানিহাটস্থ একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইউনুস। তিনি নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের সাথে পরিচিতি পর্ব ও দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় মাওলানা মুহাম্মদ ইউনুস নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, “সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রতিটি দায়িত্বশীলকে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করে মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুরুল আলম তালুকদার, জনার কেওচিয়া ওবাইদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি ইদ্রিস ইব্রাহীম, জেলা সেক্রেটারি হাফেজ আবুল কালাম, জয়েন্ট সেক্রেটারি মুফতি মুহাম্মদ মিশকাতুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মারুফুল ইসলাম সহ জেলা শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ২০২৬ তারিখে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকী জেলা সভাপতি হিসেবে মাওলানা মুহাম্মাদ ইউনুস, জেলা সহ-সভাপতি হিসেবে মাওলানা নুরুল আলম তালুকদার, হাফেজ মাওলানা জাহিদুল হক ও মাওলানা জুনাইদ বিন হামিদ, জয়েন্ট সেক্রেটারি হিসেবে মুফতি মিশকাতুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মুহাম্মদ মারুফুল ইসলামের নাম ঘোষণা করেছিলেন।

পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:

সহকারী সেক্রেটারি: মাওলানা মুহাম্মাদ তৈয়ব, প্রচার সম্পাদক: মাওলানা মুহাম্মাদ জুনাইদুল হক, দপ্তর সম্পাদক: মাওলানা হিফজুর রহমান, অর্থ ও প্রকাশনা সম্পাদক: মাওলানা মামুন বিন মনির, প্রশিক্ষণ সম্পাদক: হাফেজ মাওলানা কাজী আবরার হানিফ মারুফ, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক: মাওলানা আবু বকর, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: মাওলানা মামুনুর রশীদ, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক: মাওলানা আরমান শরীফ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক: আবছার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক: মুহাম্মাদ আবছার, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক: মাওলানা মুহাম্মাদ ইব্রাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা সোহরাব হোসেন আইমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা নাজিমুদ্দিন আনছারী, সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক: মাওলানা মুস্তাফিজুর রহমান। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন হাফেজ ইসমাইল, মাওলানা আব্দুর রাজ্জাক রাহমানী ও মুহাম্মাদ আনিস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০