ABN BANGLA TV
২১ আগস্ট ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে রোয়াংছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উষ্ণ সংবর্ধনা।

বান্দরবান জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে রোয়াংছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উষ্ণ সংবর্ধনা।

রোয়াংছড়ি,প্রতিনিধি: চিংনুমং মারমা।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হওয়ায় রোয়াংছড়ি উপজেলার কৃতি সন্তান বাবু মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানিয়েছে রোয়াংছড়ি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এক জমকালো ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। ফুল দিয়ে বরণ করার সময় উপস্থিত সকলের মুখে ছিল আনন্দ ও উৎফুল্লতার অনাবিল হাসি।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:

বাবু মংহাইনু মারমা সাবেক সভাপতি, রোয়াংছড়ি উপজেলা বিএনপি

বাবু গান্ধীলাল তঞ্চঙ্গ্যা সাবেক সাংগঠনিক সম্পাদক, রোয়াংছড়ি উপজেলা বিএনপি

অংশৈচিং মারমা সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, রোয়াংছড়ি উপজেলা বিএনপি

উত্তম তঞ্চঙ্গ্যা আহ্বায়ক, রোয়াংছড়ি উপজেলা ছাত্রদল

চিংনুমং মারমা আহ্বায়ক, রোয়াংছড়ি উপজেলা জাসাস

সাচিং মারমা

মংবাথোয়াই মারমা

এ ছাড়া রোয়াংছড়ি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়ে নতুন সদস্যকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

সংবর্ধনার জবাবে বান্দরবান জেলা পরিষদের নবমনোনীত সদস্য বাবু মাওসেতুং তঞ্চঙ্গ্যা অত্যন্ত আবেগঘন বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর এই দায়িত্বপ্রাপ্তির পেছনে যাঁদের অবদান ও সমর্থন রয়েছে, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান:

মাম্যাচিং মারমা চেয়ারম্যান, বান্দরবান জেলা পরিষদ

জাবেদ রেজা সদস্য সচিব, বান্দরবান জেলা বিএনপি

জনাব মোঃ মীর হেলাল উদ্দিন প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

বক্তব্যে মাওসেতুং তঞ্চঙ্গ্যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, “দলের অভিভাবক দেশনায়ক তারেক রহমান আমার ওপর আস্থা রেখে যে গুরুত্বপূর্ণ অর্পিত দায়িত্ব ও আমানত দিয়েছেন, আমি তা অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রতি দিচ্ছি।”

তিনি আরও জোর দিয়ে বলেন, পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করাই হবে তাঁর মূল লক্ষ্য। কোনো প্রকার ভেদাভেদ না রেখে জাত, ধর্ম, বর্ণ ও দল-মত নির্বিশেষে রোয়াংছড়ি তথা সমগ্র বান্দরবান জেলার সাধারণ মানুষের কল্যাণে তিনি আজীবন সেবা করে যাওয়ার দৃঢ় আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, বাবু মাওসেতুং তঞ্চঙ্গ্যার দক্ষ নেতৃত্বে রোয়াংছড়ি উপজেলার সার্বিক উন্নয়ন ও পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর জীবনযাত্রার মানে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে আশা ব্যার্থ করেছে স্থানীয় নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০