ABN BANGLA TV
২০ আগস্ট ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

লামায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

মোহাম্মদ আলমগীর লামা, বান্দরবান প্রতিনিধি।

সারা দেশের ন্যায় বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হইয়াছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে লামা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে লামা উপজেলা পরিষদ চত্বর হইতে একটি বর্ণাঢ্য র‌্যালি বাহির করা হয়। র‌্যালিটি লামা পৌর শহরের প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করিয়া লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজ প্রাঙ্গণে গিয়া শেষ হয়।

পরে জেলা পরিষদ গেস্ট হাউজে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকের হোসেন। সভায় সভাপতিত্ব করেন মো. বেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মিরাজ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লামা পৌর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাসান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা উপজেলা কৃষক দলের সভাপতি মো. ইব্রাহিম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সিরাজ, কৃষক দলের সদস্যসচিব আমির হোসেন, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী জোসনা বেগম মৎস্যজীবী দলের সভাপতি ফখরুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর হইতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিয়া আসিতেছে। আগামী দিনেও দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করিয়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তাঁহারা।

এ সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০