ABN BANGLA TV
৩ আগস্ট ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিগ্রি নেই, যোগ্যতা নেই, তবুও তিনি ডাক্তার: সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া চিকিৎসার গুরুতর অভিযোগ।

ডিগ্রি নেই, যোগ্যতা নেই, তবুও তিনি ডাক্তার: সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া চিকিৎসার গুরুতর অভিযোগ।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

তিনি পেশায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। যার মূল দায়িত্ব কোমলমতি শিশুদের শিক্ষার আলো ছড়ানো। কিন্তু এই শিক্ষকতার আড়ালেই লুকিয়ে আছে অন্য এক ভয়ঙ্কর রূপ। কোনো প্রকার মেডিকেল ডিগ্রি, প্রাতিষ্ঠানিক যোগ্যতা বা বিএমডিসি’র অনুমোদন ছাড়াই দিব্যি বনে গেছেন ডাক্তার।

বান্দরবানের কুহালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আশরাফ সিকদারের বিরুদ্ধে উঠেছে এমনই এক চাঞ্চল্যকর অপচিকিৎসার অভিযোগ। স্থানীয়দের দাবি, দিনের বেলা সরকারি বিদ্যালয়ে দায়িত্ব পালন করলেও, বিকেল হতেই তিনি বসেন চিকিৎসকের আসনে। কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে দিচ্ছেন ব্যবস্থাপত্র, দেদারসে চালাচ্ছেন অ্যালোপ্যাথিক চিকিৎসা।

এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকরা জানান: উনি একজন স্কুলের শিক্ষক। কিন্তু উনি এখানে চেম্বার খুলে সবাইকে প্রয়োজনীয় রোগের ওষুধ দিচ্ছেন। কোনো ডিগ্রি ছাড়া একজন সরকারি শিক্ষক কীভাবে মানুষের চিকিৎসা করেন। এটা তো মানুষের জীবন নিয়ে খেলার সমতুল্য। আমরা ভাবতাম উনি বড় ডাক্তার। এখন শুনছি ওনার কোনো সার্টিফিকেটই নাই। আমরা এ বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে সুস্থ বিচার চাই।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এম এ হাসান জানান: অভিযুক্ত বিষয়ে যদি যথাযথ প্রমাণ পাওয়া যায় তাহলে প্রশাসনিক ভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিণয় চাকমা জানান: এ বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ পাইনি। তবে এ বিষয়ে যদি আপনাদের মাধ্যমে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ পাই তাহলে অবশ্যই অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আরো বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অতুনু চৌধুরী জানান: চিকিৎসা কেবল একটি পেশা নয়, এটি মানুষের মুখে হাসি ফোটানোর এবং জীবনকে নতুন করে উপহার দেওয়ার এক মহৎ ব্রত। তাই যেকোনো ব্যাক্তির নামের পূর্বে ডাঃ ব্যাবহারের ক্ষেত্রে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ৬ই ফেব্রুয়ারি ২০২০ আইন মোতাবেক শুধুমাত্র MBBS এবং BDS ডিগ্রি অর্জনকারী ব্যতীত অন্য কেওর নামের পূর্বে ডাঃ ব্যাবহারের এখতিয়ার নেই।

এ বিষয়ে মোটো ফোনে শিক্ষক আশরাফ সিকদার জানান: আমি ডাক্তারি পেশায় নেই। চেম্বারের যাবতীয় কাগজপত্র সবকিছুই আমার স্ত্রীর নামে। এবং চেম্বারের মূল ডাক্তার ও আমার স্ত্রী। যে কেও তো যেকোনো জায়গায় বসতে পারে সুতরাং আমি শুধু এমনিতেই বসি সেখানে। নামের পূর্বে ডাঃ ব্যবহারের জন্য সব ধরণের বৈধ কাগজপত্র আমার আছে এবং সরকারি চাকরির পাশাপাশি ডাক্তারি পেশায় কর্মরত থাকা আর না থাকার বিষয়ে আমি অবগত নই।

সরকারি বিধিমালা অনুযায়ী একজন সরকারি চাকরিজীবী কোনোভাবেই অন্য কোনো লাভজনক পেশা বা ব্যবসায় জড়াতে পারেন না। সেখানে চিকিৎসার মতো সংবেদনশীল পেশায় ডিগ্রি ছাড়া জড়িয়ে পড়া চরম অপরাধ ও নৈতিকতার অবক্ষয় বলে মনে করছেন সচেতন মহল। এই অপচিকিৎসা বন্ধে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শিক্ষকতার মতো মহান পেশাকে পুঁজি করে গ্রামীণ জনপদের সরল-সোজা মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলার এই অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন সরকারি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমন ভুয়া ডাক্তার সেজে চিকিৎসার পেছনে আর কার কার মদদ রয়েছে, তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০