ABN BANGLA TV
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবান পৌরসভার বনরুপা ৬ নম্বর ওয়ার্ডের সিদ্দিক নগর এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে অটো চার্জিংয়ের অভিযোগে একটি গ্যারেজে মধ্যরাতে অভিযান চালিয়েছে বান্দরবান বিদ্যুৎ বিভাগ। অভিযানের সময় অবৈধভাবে চার্জরত অবস্থায় থাকা ৪টি অটোরিকশা এবং চার্জিংয়ে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) রাত প্রায় ১২টার দিকে বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী সৈয়দ আমির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিদ্যুৎ বিভাগের সূত্র জানায়, সিদ্দিক নগর এলাকার শাহ আলম নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে অটো চার্জিংয়ের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্যারেজে চার্জরত অবস্থায় ৪টি অটোরিকশা জব্দ করা হয়।অভিযান চলাকালে শাহ আলম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। পরে তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কক্সবাজারে অবস্থান করছেন বলে জানান। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, তাদের নিজস্ব সূত্রে জানা গেছে তিনি এলাকাতেই আশপাশে অবস্থান করছিলেন।

অভিযান শেষে নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন বলেন, “অবৈধভাবে অটো চার্জ দেওয়ার কারণে বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এতে বিদ্যুৎ সংকট আরও প্রকট হয়ে ওঠে। যারা এ ধরনের অবৈধ সংযোগ ব্যবহার করে বিদ্যুৎ চুরি করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, বিদ্যুৎ চুরি রোধে বান্দরবান জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না।

এদিকে, মধ্যরাতের এ অভিযানে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে অটো চার্জ দেওয়ার অভিযোগ থাকলেও এবার বিদ্যুৎ বিভাগের সরাসরি অভিযানে বিষয়টি প্রকাশ্যে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা

১

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

২

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৩

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৪

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৫

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৬

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৭

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৮

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৯

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

১০

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১১

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১২

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১৩

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৪

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৫

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৬

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৭

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৮

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৯

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

২০