ABN BANGLA TV
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

আসন্ন ৩নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবান সদর উপজেলার রেইছা ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মো. জাহাঙ্গীর আলম। তিনি বান্দরবান জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের সেবা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে তিনি এবার ওয়ার্ডবাসীর দ্বারে দ্বারে ঘুরছেন এবং সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে বান্দরবানের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি তাকে স্থানীয় তরুণ ও মুরুব্বিদের মাঝে বেশ জনপ্রিয় করে তুলেছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রেইছা ৫নং ওয়ার্ডের ভোটার ও সাধারণ মানুষের মাঝে একধরনের উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। সম্ভাব্য প্রার্থী মো. জাহাঙ্গীর আলম এলাকাবাসীর সঙ্গে নিয়মিত কুশল বিনিময় করছেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন।

এ বিষয়ে মো. জাহাঙ্গীর আলম বলেন, আমি জন্মসূত্রে রেইছা ৫নং ওয়ার্ডের সন্তান। এলাকার মানুষের ভালোবাসা ও আস্থার প্রতি সম্মান জানিয়ে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড থেকে সদস্য পদপ্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি। নির্বাচিত হলে এলাকার অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা, এবং এলাকার সার্বিক শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাবো। আমি ওয়ার্ডের সর্বস্তরের সম্মানিত জনসাধারণ, মুরুব্বি ও যুব সমাজের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণ ও উদ্যমী নেতৃত্বের কারণে মো. জাহাঙ্গীর আলমের প্রার্থিতা ওয়ার্ডের নির্বাচনী রাজনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ ভোটাররা সৎ ও নিষ্ঠাবান প্রতিনিধি নির্বাচনে এগিয়ে আসবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

১

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

২

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৩

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৪

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৫

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৬

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৭

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৮

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

৯

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১০

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১১

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১২

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৩

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৪

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৫

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৬

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৭

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৮

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

১৯

ইত্তেহাদুল মাদারিসে ভুল-বোঝাবুঝির অবসান নিজস্ব জায়গায় শিক্ষা বোর্ডের ভবন নির্মাণের প্রস্তাব মুফতি কিফায়তুল্লাহ শফিকের

২০