ABN BANGLA TV
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

‎মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

‎পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত রুহিয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি মোঃ আল মামুন আলম, সহসভাপতি মোঃ আবু হায়াত নুর নবী সাংগঠনিক সম্পাদক চৌ মু,মহেবুল্লাহ আবু নূর, রুহিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল মালেক মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মকবুল হোসেন সঞ্চলনায় মোঃ জহিরুল ইসলাম রিপন। সাধারণ সম্পাদক রুহিয়া উপজেলা বি এন পি। সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল ও অর্থনৈতিকভাবে দুর্বল করার লক্ষ্যে বিভিন্ন মহল অপতৎপরতা চালাচ্ছে। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে সন্ত্রাস, সহিংসতা, ককটেল বিস্ফোরণ, হামলা-ভাঙচুর এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ তুলে বক্তারা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে হবে। একই সঙ্গে তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রুহিয়া উপজেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

১

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

২

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৩

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৪

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৫

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৬

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৭

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৮

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৯

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১০

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১১

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১২

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৩

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৪

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৫

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৬

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৭

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৮

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৯

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

২০