বাংলা নিউজ
১১ মার্চ ২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোল মোংলা কমিউটার ট্রেনটি বে-সরকারী খাতে লিজের চক্রান্ত।

বেনাপোল মোংলা কমিউটার ট্রেনটি বে-সরকারী খাতে লিজের চক্রান্ত।

 

বেনাপোল প্রতিনিধি:

বাংলাদেশ রেলওয়ের কয়েকজন অসাধু কর্মকর্তার যোগ সাজশে লোকসান দেখিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক মাত্র লাভ জনক ট্রেনটি বে-সরকারী খাতে লিজ দেওয়ার চক্রান্ত চলছে।

রেলের আর্ণিং কম দেখানোর জন্য কয়েক মাস আগে থেকেই পরিকল্পিত ভাবে কোচ কমিয়ে রাখা হয়। ৭কোচের জায়গায় ৫ টি কোচ দিয়ে রেল চালানো হয়। ফলে যাত্রীরা সিট না পেয়ে অনেকে দাড়িয়ে যাতায়াত করতো। কেউ কেউ টিকিট হাতে নিয়ে প্লাটফর্মে দাড়িয়ে থাকত।

দেশের এক মাত্র ফুলের সুন্দর্য উপভোগ করার জন্য গদখালীতে আসতো শতশত পর্যটক, তারা ঝিকরগাছা অথবা নাভারন ষ্টেশনে নামতো। বেতনা এক্সপ্রেস ট্রেনটি প্রথমে সকাল ৬টা ১০ মিনিটে খুলনা থেকে ছেড়ে এসে ৮টা ৩০ মিনিটে বেনাপোল পৌঁছায়। পরবর্তীতে সকাল ৯টা ১৫ মিনিটে বেনাপোল ছেড়ে মোংলা কমিউটার নাম দিয়ে মোংলায় পৌঁছায় দুপুর ১ টায়। পুনরায় ১টা ৩০ মিনিটে মোংলা থেকে ছেড়ে বেনাপোলে পৌছায় বিকাল ৪টা ৩০ মিনিটে, আবার বিকাল ৫টায় বেনাপোল ছেড়ে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে খুলনায় পৌছায়। ট্রেনটি সপ্তাহে মঙ্গলবার ১ দিন বন্ধ থাকে।

যাওয়ার সময় ফুলতলা, মোহাম্মদ নগর, কাটাখালী ফয়লা ও মোংলায় থামে। পথিমধ্যে ফুলতলা ও দৌলতপুরের মাঝে আড়ংঘাটা নামে একটি স্টেশন থাকলেও সেখানে থামে না, ফলে স্টেশনটি প্রায় অরক্ষিত হয়ে পড়েছে। কয়েকটি ফ্যান ও চুরি হয়েছে বলে জানা যায়। বে-সরকারী খাতে ট্রেনটি পরিচালিত হলে মাঠের মধ্যে ষ্টেশনে ইটও থাকবে না বলে অনেকে মনে করেন। বেনাপোল, খুলনা, মোংলা যাতায়াতের ক্ষেত্রে ট্রেন ভাড়া বাসের ভাড়ার তুলনায় অর্ধেকের ও কম। সে কারণেই যাত্রীরা বেশ স্বাচ্ছান্দে ট্রেন ভ্রমণ করে থাকে।

যদিও ভারতীয় টুরিষ্ট ভিসা বন্ধ সে কারণে যাত্রীও কম। তথাপিও বেতনা এক্সপ্রেস অথবা মোংলা কমিউটার ট্রেনে ২০২৪ সালের নভেম্বরে কাউন্টার ক্যাশ ১৯ লক্ষ ৪৩ হাজার ৬শত ৫৫টাকা এবং টিটিই ক্যাশ ২ লক্ষ ৯৮ হাজার ৮০ টাকা। ডিসেম্বর মাসে কাউন্টার ক্যাশ ২১ লক্ষ ৪৪ হাজার ৮ শত ৪০ টাকা এবং টিটি ক্যাশ ৩ লক্ষ ১৩ হাজার ৮৫ টাকা। এ ছাড়া ২০২৫ সালের জানুয়ারী মাসে কাউন্টার ক্যাশ ২১ লক্ষ ৩৯ হাজার ৮ শত ১৫ টাকা এবং টিটি ক্যাশ ৩ লক্ষ ৪০ হাজার ২ শত ৯৫ টাকা।

বেতনা এক্সপ্রেস ও মোংলা কমিউটার ট্রেনটি বে-সরকারী খাতে লিজের ব্যাপারে ডি.আর.এম পাকশী এর সাথে ০১৭১১৫০৬১৩০ নাম্বারে কথা হলে তিনি জানান বিগত ২/৩ মাস আগে ট্রেনটি বে-সরকারী খাতে লিজ দেওয়ার ব্যাপারে কথা হচ্ছিলো। কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল কিছু হয়নি। বিষয়টি আর সামনেও এগোয় নি পিছনেও যায় নি। এক রকম ঝুলে আছে। তিনি অন্য একটি জরুরী ফোন এসেছে বলে এ প্রতিবেদকের ফোন কেটে দেন।
ট্রেনটি বে-সরকারী খাতে লিজ দিলে সরকারের তেল, জনবল, ষ্টেশন, রেলওয়ে পুলিশ, আর.এন.বি সবকিছুই দিতে হবে। শুধু টিটিই থাকবে না। বে-সরকারী ভাবে লিজ গ্রহণ কারী তার লোকজন দিয়ে ভাড়া আদায় করে সরকারকে চুক্তি মতো টাকা দিবে।

এলাকাবাসী ও রেল যাত্রীদের দাবী তারা লাভজন এ ট্রেন টি কে বে-সরকারী খাতে দেখতে চায় না। বিষয়টি নিয়ে তারা রেলের উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ রেল মন্ত্রনলয়ের মাননীয় উপদেষ্টার সু-দৃষ্টি কামনা করেছেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০