ABN BANGLA TV
২০ জুলাই ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাম উপসর্গের আক্রান্ত শিশুদের বিজিবির চিকিৎসার সহায়তা।

হাম উপসর্গের আক্রান্ত শিশুদের বিজিবির চিকিৎসার সহায়তা।

রোমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম ৪নং গ্যালেংগা ইউনিয়নের অংলাই পাড়ায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় তাৎক্ষণিক মানবিক পদক্ষেপ গ্রহণ করেছে বলিপাড়া ব্যাটালিয়ন (বিজিবি)।

সোমবার (২০ জুলাই) বলিপাড়া ব্যাটালিয়নের অধীনস্থ গ্যালেংগা বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে কপাও ম্রো (১৩), পিতা- চন্দ্রয় ম্রো, সাং- অংলাই পাড়া, ৪নং ওয়ার্ড, ৪নং গ্যালেংগা ইউনিয়ন, রুমা, বান্দরবান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যানুযায়ী, একই ইউনিয়নে আরও ৫-১৬ বছর বয়সী আনুমানিক ১০-১২ জন শিশু হামের উপসর্গে আক্রান্ত রয়েছে বলে জানা গেছে।

সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস এর নির্দেশক্রমে অধীনস্থ গ্যালেংগা বিজিবি ক্যাম্প থেকে একটি বিশেষ টহল দল আক্রান্ত পাড়াগুলোতে গমন করে। টহল দল হামের উপসর্গে আক্রান্ত শিশুদের শনাক্ত করে উদ্ধারপূর্বক উন্নত চিকিৎসার জন্য রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। একই সঙ্গে বিজিবি সদস্যগণ কর্তৃক স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ, দ্রুত চিকিৎসা গ্রহণ এবং সংক্রামক রোগ প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হচ্ছে।

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময়ই প্রথম সারির বাহিনী হিসেবে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। অত্যন্ত দুর্গম ও যোগাযোগ-বিচ্ছিন্ন গ্যালেংগা এলাকায় হামের উপসর্গে আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্ত, উদ্ধার এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে বিজিবি সময়োপযোগী ও মানবিক ভূমিকার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা স্থানীয় জনগণসহ সর্বমহলে ব্যপকভাবে প্রশংসিত হয়েছে।

ভবিষ্যতেও স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত এলাকার জনগণের কল্যাণে বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০