ABN BANGLA TV
২৭ জুলাই ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুদীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর পার্বত্য বান্দরবান জেলার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ০৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার।

সুদীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর পার্বত্য বান্দরবান জেলার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ০৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক:

সুদীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর পার্বত্য বান্দরবান জেলার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ০৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে। সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি হত্যা, ধর্ষণ ও দণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‍্যাব সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ দুপুর আনুমানিক ১১:৫৫ ঘটিকায় র‍্যাব-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল পার্বত্য বান্দরবান জেলার সদর থানাধীন সদর ইউনিয়নের ‘ওয়াই জংশন’ এলাকায় এক বিশেষ ও ঝটিকা অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ২০০৭ সালের একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও প্রায় ২০ বছর ধরে আত্মগোপনে থাকা পলাতক আসামি উসিংনু মার্মা (৩৮)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি উসিংনু মার্মা (৩৮)। সে বান্দরবান পার্বত্য জেলার সদর থানাধীন লুলাইন হেডম্যান পাড়ার বাসিন্দা রে অং মারমার ছেলে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০০৭ বান্দরবান সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। বিচারিক প্রক্রিয়ায় বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড এবং ০৭ (সাত) বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০৬ (ছয়) মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন। উক্ত সাজা এড়াতে আসামি দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন দুর্গম এলাকায় আত্মগোপনে ছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের সফল ও সমসাময়িক অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০