ABN BANGLA TV
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় ‘রয়েল হিল’ রিসোর্ট দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা

লামায় ‘রয়েল হিল’ রিসোর্ট দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান

বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালিতে অবস্থিত ‘রয়েল হিল’ রিসোর্ট দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫-২৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভুক্তভোগী মো. রাসেল চৌধুরী বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, লামায় এই মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্তপূর্বক লামা থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী মো. রাসেল চৌধুরী (৩৬) লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লাইনঝিরি এলাকার রায়হান চৌধুরীর ছেলে।

মামলার প্রধান আসামিরা হলেন— মো. সুলতান (৪৫), পিতা- মৃত আব্দুল মালেক মুন্সী; মো. জাফর (৩৮), পিতা- ছান্দু মিয়া; মো. আইয়ুব (৩৫), পিতা- মৃত রতন; মো. আরিফ (৩৬), পিতা- বাহার উদ্দিন এবং মো. শাহাদাত (৪২), পিতা- শাহজাহান। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ২৬ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা সবাই লামা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে দুপুর ১টা থেকে ৩টার মধ্যে আসামিরা সংঘবদ্ধ হয়ে এবং পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিরিঞ্জা ভ্যালিতে অবস্থিত ‘রয়েল হিল’ রিসোর্ট দখলের চেষ্টা চালায়। এ সময় তারা বাদীর লোকজনের ওপর হামলা চালায় এবং মারধর, জখম, ভাঙচুর, চুরি ও প্রাণনাশের মতো গুরুতর অপরাধ সংঘটিত করে।

মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৪২৭, ৩০৭, ৩৭০, ৩৮৬, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে— বেআইনিভাবে জনতাবদ্ধ হওয়া, অনধিকার প্রবেশ, সাধারণ ও গুরুতর জখম, মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত, সম্পত্তি নষ্ট করা, খুন করার উদ্দেশ্যে জখম, চুরি এবং জোরপূর্বক চাঁদা আদায় ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ।

মামলার বাদী মো. রাসেল চৌধুরী জানান, ঘটনার পর থেকেই মামলা না করার জন্য আসামিরা তাকে ও তার লোকজনকে অব্যাহতভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত আছি। তবে এখনো আদালত থেকে মামলার কপি আমাদের হাতে এসে পৌঁছায়নি। আদেশের কপি হাতে পাওয়া মাত্রই আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০