
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় ইয়াবা সেবনের দায়ে তিন যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২২ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ রাত ৮ঘটিকায় দিকে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
আজ গোপন তথ্যের ভিত্তিতে, লামা থানা পুলিশের একটি আভিজনিক দল উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী ৪ নং ওয়ার্ডে অভিযান চালায়। উক্ত অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় তিন যুবককে হাতেনাতে আটক করা হয়।
এ সময় আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের দোষ স্বীকার করেন। শুনানি শেষে, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এইবিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান তোফাজ্জল হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের আগামীকাল ২৩ সেপ্টেম্বর সকালে বান্দরবান জেলা কারাগারে প্রেরণ করা হবে।’
লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মন্তব্য করুন