ABN BANGLA TV
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় ইয়াবা ট্যাবলেট সহ ৩ রোহিঙ্গা নারী একজন পুরুষ সহ আটক ৪ জন। 

লামায় ইয়াবা ট্যাবলেট সহ ৩ রোহিঙ্গা নারী একজন পুরুষ সহ আটক ৪ জন।

 

মুহাম্মাদ আলমগীর লামা (বান্দরবান) প্রতিনিধি।

 

বান্দরবান জেলার লামা থানা পুলিশ বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ তিনজন রোহিঙ্গা নারী সহ মোট চারজনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।রবিবার, ২৮ সেপ্টেম্বর, রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে লামা থানাধীন ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাশীস্থ হেলাল মেম্বারের বাগান বাড়ীর বাসার সামনে এই ঘটনা ঘটে।পুলিশ জানায়, কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের তিন জন রোহিঙ্গা সহ মোট চারজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান করছিলেন। আটককৃতরা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার, বান্দরবান সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে জানা গেছে।ইয়াবা ট্যাবলেট সহ তাদের অবস্থানকালে স্থানীয় জনগণ তাদের আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লামা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। লামা থানার এসআই জামিল আহমদ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করেন এবং আটককৃতদের পুলিশ হেফাজতে নেন।গ্রেফতারকৃতরা হলেন:১. মোঃ হাসান (২৭), পিতা-মোঃ মুরাদ, মাতা-মাবিয়া বেগম, সাং-#-২ কুতুপালং, উখিয়া, কক্সবাজার।২. ইয়াছমিন আরা (২৪), স্বামী-মোঃ হাসান, পিতা-মোঃ সিদ্দিক, সাং-২২, ব্লক সি-৫, উখিয়া, কক্সবাজার। (রোহিঙ্গা)৩. খতিজা বেগম (৫৫), স্বামী-মোঃ কাশেম, পিতা-মৃত জমির হোসেন, সাং-ঈদগর, বার্মা পাড়া, রামু, কক্সবাজার।৪. শাহানু আক্তার (৩৫), স্বামী-মোঃ রফিক, পিতা-লোকমান হোসেন, সাং-#-২ কুতুপালং, উখিয়া, কক্সবাজার। (রোহিঙ্গা) আটককৃত এই ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা নং-১১, তারিখ-২৮/০৯/২০২৫ইং রুজু করা হয়েছে। পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০