
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঝাউতলা বাজারে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মিরন হাওলাদারের হামলার শিকার হয়েছেন স্থানীয় মোঃ শাহজাহান হাওলাদার। ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শাহজাহান হাওলাদার জানান, গেল মাসের মাঝামাঝি একদিন বিকেলে ঝাউতলা বাজারে প্রকাশ্যে তাকে বিনা উসকানিতে বেধরক মারধর করে আব্দুস ছাত্তার হাওলাদারের ছেলে সন্ত্রাসী মিরন হাওলাদার। এ সময় উপস্থিত লোকজন ভয়ে কেউই বাধা দিতে সাহস পাননি।
শাজাহান হাওলাদার জানান, তিনি তার জীবন নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ বিষয়ে তিনি মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানাগেছে মিরন হাওলাদারের বিরুদ্ধে চোখ উৎপাটনের মামলা সহ একাধিক মামলা রয়েছে।স্থানীয় শান্তি প্রিয় মানুষদের দাবী মিরন হাওলাদারকে আইনের আওতায় নিল এলাকায় স্বস্তি ফিরে আসবে।
মন্তব্য করুন