ABN BANGLA TV
১৭ আগস্ট ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগর কান্তি দাশের মৎস্য চাষে সাফল্য।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগর কান্তি দাশের মৎস্য চাষে সাফল্য।

মো. আরিফ, বান্দরবান প্রতিনিধি;

মৎস্য চাষে সফলতার স্বীকৃতি পেয়েছেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) বিভাগের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী সাগর কান্তি দাশ। সাতকানিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে তাঁকে সফল তরুণ উদ্যোক্তা ও মৎস্য চাষি হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাগর কান্তি দাশ সাতকানিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষি হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ অর্জনে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক সহকর্মী, মৎস্য চাষি ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সাগর কান্তি দাশ দীর্ঘদিন ধরে মৎস্য চাষের সঙ্গে যুক্ত। মাছ চাষের মাধ্যমে স্থানীয় মানুষের আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখার পাশাপাশি তিনি কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখছেন। তাঁর মৎস্য চাষের উদ্যোগ এলাকার অন্য তরুণদেরও এ পেশায় আগ্রহী করে তুলছে।

বর্তমানে সাগর কান্তি দাশ দস্তিরহাটের একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করছেন। পড়াশোনার পাশাপাশি শিক্ষকতা ও মৎস্য চাষ দুই ক্ষেত্রেই তিনি নিজেকে যুক্ত রেখেছেন।

সাগর কান্তি দাশের এ অর্জন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে পড়াশোনার পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে উদ্যোগ নিয়ে তরুণরা স্বাবলম্বী হতে পারেন তার সাফল্য তারই একটি উদাহরণ।

সাগর কান্তি দাশ বলেন, মৎস্য চাষের মাধ্যমে নিজের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের চাহিদা পূরণে কাজ করতে চান। ভবিষ্যতে মৎস্য খাতে আরও বড় পরিসরে কাজ করারও প্রত্যাশা রয়েছে তাঁর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০