
বান্দরবান পৌরসভার বালাঘাটা হাজী পাড়ার বাসিন্দা ও সাবেক কাউন্সিলর মো. নাসিরের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে ও কোনো ধরনের নকশা অনুমোদন ছাড়াই বহুতল ৫ তলা ভবন নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। পৈতৃক ভুমি বিরোধের জেরে মোঃ দেলোয়ার ও তার সৎ ভাই সাবেক কাউন্সিলর মোঃ নাসিরের বিরুদ্ধে দুই ভাই নিজেরা বাদী-বিবাদী হয়ে কোর্টে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। এ নিয়ে স্থানীয় এলাকাবাসী ও মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌর এলাকার বিভিন্ন নিয়ম ও তদারকি এড়িয়ে যত্রতত্র স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। সম্প্রতি মো. নাসির কোনো সরকারি অনুমোদন বা নিয়ম না মেনেই ভবন নির্মাণ কাজ শুরু করেন বলে অভিযোগ ওঠে। যা কিনা স্থানীয় সরকার পৌরসভার ইমারত ২০০৯ বিধি মোতাবেক ৩৫নং দ্বারা মোতাবেক ইমারত নির্মাণ আইনের পরিপন্থী। ভবন নির্মাণকে কেন্দ্র করে পরিবারের ভেতরে এবং স্থানীয় পর্যায়ে অসন্তোষ দানা বাঁধতে থাকে। অভিযোগকারী মোঃ দেলোয়ার অভিযোগ করার পর বিরল বড়ুয়ার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৯/০৪/২০২৬ কাজ বন্ধের নোটিশ জারি করা হয়। পরে অভিযুক্ত মোঃ নাসির কাজ বন্ধ না করায় ০৯/০৮/২০২৬ আবারো পৌরসভা বরাবর অভিযোগ দায়ের করেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে ১৩/০৮/২০২৬ তারিখে বিরল বড়ুয়ার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে আবারো কাজ বন্ধের নোটিশ জারি করা হয়। আবার গত ০৪/০৮/২০২৬ তারিখে অভিযোগকারী দেলোয়ার বান্দরবান সদর থানা বরাবর আবারো অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সদর থানার এসআই রুহিত কুমার বিশ্বাসের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে কাজ বন্ধের নোটিশ জারি করা হয়। নোটিশে কাজ বন্ধের উল্লেখ থাকলেও অভিযুক্ত মোঃ নাসির কাজ চলমান রাখেন বলে জানা গেছে।
তবে সাবেক কাউন্সিলর মোঃ নাসিরের মতো একজন সচেতন নাগরিক কিভাবে নিয়মবহির্ভূতভাবে কোনো ধরণের অনুমোদন ছাড়াই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন নির্মাণ কাজ চালান তা নিয়ে স্থানীয়দের মাঝে উঠেছে তীব্র নিন্দার ঝড়।
এ বিষয়ে অভিযুক্ত ও সাবেক কাউন্সিলর মোঃ নাসির জানান: আমার বর্তমান বাড়িটা খুবই করুণ অবস্থা। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে আমি বাড়ি নির্মাণ করার এখতিয়ার রাখি। আমি একজন সফল সাবেক পৌর কাউন্সিলর হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল।
এ বিষয়ে অভিযোগকারী মোঃ দেলোয়ার জানান: আমার পার্শবর্তী বাসিন্দা আওয়ামী লীগ আমলের দোসর সাবেক কাউন্সিলর মোঃ নাসিরের নির্মাণাধীন বাড়ির কোনো ধরণের সরকারীভাবে অনুমোদন নেই। পৌরসভার কাছ থেকে একাধিকবার নির্মাণকাজ বন্ধের নোটিশ জারি করলেও তিনি আইনের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি একজন সাবেক কাউন্সিলর এবং একজন সচেতন নাগরিক হয়ে আইনের তোয়াক্কা না করার বিষয়টি একদমই কাম্য নয়।
এ বিষয়ে বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি তাই ওনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় সচেতন মহলের মতে, পৌরসভার নিয়মনীতি লঙ্ঘন করে এ ধরনের অবৈধ নির্মাণকাজ অব্যাহত থাকলে শহরের শৃঙ্খলা নষ্ট হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয়রা।
মন্তব্য করুন