ABN BANGLA TV
২১ জানুয়ারি ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে সিএনজি অটোরিকশা উল্টে যাত্রী নিহত এক, আহত একাধিক।

বাঁশখালীতে সিএনজি অটোরিকশা উল্টে যাত্রী নিহত এক, আহত একাধিক।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটে বাঁশখালী থানাধীন ০১নং পুকুরিয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ পশ্চিম নাটমুড়া পুরাতন ফেরীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় মোঃ সরোয়ারের বাড়ির প্রায় ১০০ গজ দক্ষিণে বাঁশখালী–চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে বাঁশখালীগামী একটি সিএনজি অটোরিকশা (নম্বর: চট্টগ্রাম-থ-১৫-১১৭৫, সাদিয়া তামান্না এক্স:২০) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটির সামনের গ্লাস ভেঙে যায়। এতে গাড়িতে থাকা যাত্রী আলী হোসেন (৪৭) গুরুতর আহত হন। তার মাথার পেছনে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহত আলী হোসেনের পিতা আমীর হামজা, মাতা আনোয়ারা বেগম। তার বাড়ি শেখেরখীল ইউনিয়নের ০৬নং ওয়ার্ডস্থ শেখেরখীল আলী বলীর বাড়ী এলাকায়, ডাকঘর নাপোড়া হাট, থানা বাঁশখালী, জেলা চট্টগ্রাম।
দুর্ঘটনায় আহত অন্যান্য যাত্রীদের স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে বাঁশখালীর রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তপন কুমার বাকচী ও এসআই মোঃ মুরাদ হোসেন ও এ এস আই শরীফ হাসান সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে। নিহতের স্বজনদের বিষয়টি অবহিত করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর থেকে সিএনজি চালক পলাতক রয়েছে। এ ঘটনায় সড়কে কোনো যানজট সৃষ্টি হয়নি এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০