ABN BANGLA TV
২০ জুলাই ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় প্রশংসিত ওমর ফারুক বাপ্পি: শুভেচ্ছা জানালেন সাবেক কূটনৈতিক শামসুল মুক্তাদি।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় প্রশংসিত ওমর ফারুক বাপ্পি: শুভেচ্ছা জানালেন সাবেক কূটনৈতিক শামসুল মুক্তাদি।

নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কৃতি সন্তান, তরুণ ও নির্ভীক সাংবাদিক ওমর ফারুক বাপ্পি তাঁর বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন। এলাকায় সাধারণ মানুষের অধিকার, উন্নয়ন ও সমসাময়িক নানা বিষয় নিয়ে সাহসিকতার সাথে সংবাদ প্রকাশ করে তিনি ইতিমধ্যে সর্বমহলে একজন গ্রহণযোগ্য সংবাদকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সাংবাদিকতায় তাঁর এই সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তাঁকে বিশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করা বিশিষ্ট ব্যক্তিত্ব শামসুল মুক্তাদি। উল্লেখ্য, শামসুল মুক্তাদি দক্ষিণ কোরিয়া দূতাবাস (ঢাকা)-এর সাবেক কর্মকর্তা, কানাডিয়ান হাইকমিশনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা এবং জাতিসংঘের ইউনেস্কো ফেলো হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

এক বার্তায় শামসুল মুক্তাদি বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। ওমর ফারুক বাপ্পির মতো তরুণ ও প্রতিভাবান সাংবাদিকরা যেভাবে পাহাড়ি অঞ্চলের তৃণমূলের মানুষের কথা, সংকট ও সম্ভাবনার চিত্র তুলে ধরছেন, তা সত্যিই প্রশংসনীয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তাঁর এই আপসহীন ভূমিকা আগামীতে আরও সুদূরপ্রসারী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করা একজন অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিত্বের কাছ থেকে এমন কাজের স্বীকৃতি ও ধন্যবাদ পাওয়ায় সাংবাদিক ওমর ফারুক বাপ্পির প্রতি অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ, সহকর্মী ও ঘুমধুম ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

এই শুভেচ্ছায় অনুপ্রাণিত হয়ে সাংবাদিক ওমর ফারুক বাপ্পি জানান, “যেকোনো কাজের স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। শামসুল মুক্তাদি স্যারের মতো একজন গুণী মানুষের কাছ থেকে ধন্যবাদ পাওয়া আমার সাংবাদিকতা জীবনের অন্যতম বড় অনুপ্রেরণা। আমি আগামীতেও পার্বত্য অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর থাকব।”

এলাকাবাসী মনে করেন, ওমর ফারুক বাপ্পির এই সাফল্য নাইক্ষ্যংছড়ি তথা পুরো বান্দরবান জেলার তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০