
রাঙামাটির সাংবাদিক সহকর্মীদের সূত্রে জানা গেছে, বিএনপি নেত্রী সায়েরা চন্দ্রার ঢাকার শাহবাগ থানায় দায়ের করা একটি আইসিটি মামলায় ডিবিসি নিউজের রাঙামাটি প্রতিনিধি ও রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সামনে থেকে সাদা পোশাকে ডিএমপির পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করে নিয়ে যান বলে সাংবাদিক সহকর্মীরা জানিয়েছেন।
একজন পেশাদার সাংবাদিককে এভাবে গ্রেপ্তারের ঘটনায় জনমনে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাধিকতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা এবং হয়রানি বা নিপীড়নের অভিযোগ থাকলে তা আইনানুগ ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা জরুরি বলে দাবি সচেতন মহলে।
মন্তব্য করুন