ABN BANGLA TV
১৭ ডিসেম্বর ২০২৫, ২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্দরে মাদক-নারী পাচার চক্র বহাল, মূল হোতা গ্রেপ্তারহীন।

বন্দরে মাদক-নারী পাচার চক্র বহাল, মূল হোতা গ্রেপ্তারহীন।

 

ক্রাইম রিপোর্টার

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন দক্ষিণ লক্ষণখোলা এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র মাদক ব্যবসা, নারী পাচার ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, ওই এলাকার বাসিন্দা আশাবুদ্দিনের মেয়ে আইরিন সুলতানা ওরফে সাথি এবং তার স্বামী মোহাম্মদ ফারুক এই চক্রের মূল নিয়ন্ত্রক।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ ফারুক পেশায় ড্রাইভার হলেও তিনি তার সহযোগীদের নিয়ে কক্সবাজার ও টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। অভিযোগ রয়েছে, প্রকাশ্যে মাদক বিক্রির মাধ্যমে তারা যুব ও তরুণ সমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছেন।

এছাড়া আইরিন সুলতানা ও তার মা নুরবানু বেগমের বিরুদ্ধে অসহায় গৃহবধূ, তরুণী ও ভাসমান নারীদের আশ্রয় দেওয়ার নামে নিজ বাসভবনে রেখে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে, এভাবে বহু অসহায় নারীর সম্ভ্রম ও জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এলাকা সূত্রে আরও জানা যায়, আইরিন সুলতানার সঙ্গে এলাকার বিভিন্ন সন্ত্রাসী, ছিনতাইকারী, চোর ও অপরাধী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে। তার ছোট ভাই রাকিব এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে অভিযোগ রয়েছে।

নুরবানু বেগমের বিরুদ্ধে সিলেটের বিশ্বনাথ এলাকা থেকে এক শ্রমিকের ১৪ বছর বয়সী কিশোরীকে এনে গোপনে আটক রেখে অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগও উঠেছে। একপর্যায়ে ওই কিশোরী নিখোঁজ হয়ে যায়, যার কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি বলে দাবি স্থানীয়দের।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—আইরিন সুলতানা প্রাথমিক শিক্ষার গণ্ডি অতিক্রম না করলেও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে জেলা প্রশাসক, র‍্যাব, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা (ডিবি) ও থানার ওসিসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে কিস্তি ও চক্রবৃদ্ধি সুদের ব্যবসার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এই সুদের ফাঁদে পড়ে অনেক মানুষ সর্বস্বান্ত হয়ে বাড়িঘর বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

ভুক্তভোগী এলাকাবাসী অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইরিন সুলতানা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০